দেশ

Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর সেনাপ্রধানের বার্তা: যুদ্ধ জিততে চাই অত্যাধুনিক প্রযুক্তি

তিনি স্পষ্ট জানালেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে জয়ী হতে গেলে ভবিষ্যতের প্রযুক্তিতে দক্ষতা অর্জনই একমাত্র পথ।

Truth of Bengal: ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নয়ন ও আত্মনির্ভরতা নিয়ে বার্তা দিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ‘ইউএভি ও কাউন্টার-ইউএএস সিস্টেম’ বিষয়ক প্রদর্শনী থেকে তিনি স্পষ্ট জানালেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে জয়ী হতে গেলে ভবিষ্যতের প্রযুক্তিতে দক্ষতা অর্জনই একমাত্র পথ। নয়াদিল্লিতে ড্রোন এবং ড্রোন প্রতিরোধী আকাশ রক্ষাকবচ সংক্রান্ত এক কর্মশালায় ভাষণ দিচ্ছিলেন অনিল চৌহান। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধ জেতা সম্ভব নয়। যুদ্ধক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী হতে গেলে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল হতে হবে।’ তিনি আরও জানান, প্রতিরক্ষার ক্ষেত্রে এখনও ভারত বহুক্ষেত্রে বিদেশি উৎসের উপর নির্ভরশীল, যা সময় ও প্রয়োজনে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় এসেছে নিজস্ব প্রযুক্তি ও উৎপাদনে জোর দেওয়ার (Operation Sindoor)।

আরও পড়ুন: Shah tour: বিহার বিধানসভা নির্বাচন মিটলেই লাগাতার বঙ্গ সফর শাহের

ড্রোন ব্যবহারে বিপ্লব এসেছে বলেও মন্তব্য করেন জেনারেল চৌহান। তিনি বলেন, ‘ড্রোন প্রযুক্তির উন্নয়ন তুলনায় ধীর হলেও এর ব্যবহার সামরিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন এনেছে। যুদ্ধের চেহারা পাল্টে দিয়েছে এই প্রযুক্তি।’ চৌহান আরও জানান, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ও কাউন্টার-ড্রোন প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে। ফলে দেশের নিজস্ব কাউন্টার-ইউএএস সিস্টেম গড়ে তোলা এখন সময়ের দাবি। অন্যদিকে কিছুদিন আগে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘ ১০ মে পাকিস্তান ভারতের দিকে ড্রোন হামলার চেষ্টা করেছিল। আমাদের সেনা সেই হামলা সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। কোনও ক্ষয়ক্ষতি হয়নি, বরং কিছু ড্রোন প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয় (Operation Sindoor)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এই অভিযান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যেমন প্রমাণ করেছে, তেমনই ভবিষ্যতের জন্য আরও উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ কৌশল এবং অস্ত্রের ধারণা কেমন বদলে গেছে, তা ব্যাখ্যা করে জেনারেল চৌহান বলেন, ‘একসময় যুদ্ধ মানে ছিল ভারী রাইফেল, বিশাল ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। আজ সেগুলিই হয়েছে হালকা, স্মার্ট, বেশি গতিসম্পন্ন ও সাশ্রয়ী। রাতেও ব্যবহার করা যায় এমন প্রযুক্তির দিকে যাচ্ছে বিশ্ব।’ তিনি স্পষ্ট জানান, এখন যে প্রযুক্তির প্রয়োজন তা হতে হবে সাশ্রয়ী, দ্রুত, বহুমুখী ও দেশীয়। সেনাপ্রধান বলেন, ‘ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা দেশেই গড়ে তুলতে হবে। আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাই ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের পথে এ যেন আরও এক দৃঢ় পদক্ষেপ। সেনাপ্রধানের এই বার্তা শুধু সেনা নয়, গোটা দেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে (Operation Sindoor)।

Related Articles