বসিরহাট, মন্টু সাহাজী: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের (North 24 Pargana) সান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের বাকরা বালিয়াপাড়া এলাকার বাসিন্দা উজ্জ্বল বাউলিয়া ও তার বাবা সুভাষ বাউলিয়া। জানা যায়, কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন পিতা-পুত্র। সেই সুবাদে তাদের বাড়িঘর ফাঁকা ছিল।
আরও পড়ুন: Cyclone Mantha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, সোমবারই জন্ম বঙ্গোপসাগরে
ফাঁকা বাড়িতে বিষধর কেউটে সাপ! pic.twitter.com/XeHbhzneBC
— TOB DIGITAL (@DigitalTob) October 25, 2025
এরপর, বাড়ি ফিরে আসেন তারা। তবে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য় করেন তারা। এরপরই বনদফতরে খবর পাঠানো হয়। কর্মীরা ঘটনাস্থলে এসে খোঁজাখুজি শুরু করলে বাচ্চা বড় মিলিয়ে প্রায় ২০টা বিষধর কেউটে সাপ উদ্ধার করে বনদফতরের কর্মীরা। (North 24 Pargana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
একসঙ্গে এতগুলি সাপ সচরাচর একসঙ্গে দেখা যায় না। অনেকে এই দৃশ্য দেখে আবার ক্যামেরাবন্দি করতেও ভুল করলেন না। এই ঘটনা জানাজানি হতেই এই চিত্র দেখার জন্য এলাকায় প্রচুর মানুষের ঢল নামে এবং বাইরের এলাকা থেকেও মানুষ দেখার জন্য চলে আসে। এক কথায় বলা যায় সাপের মেলা দেখা যায় বাঁকড়া বাউলিয়া পাড়াতে। অন্যদিকে এই চিত্র দেখে আতঙ্কিত ওই পরিবার তথা গোটা এলাকা। (North 24 Pargana)






