খেলা

India Iran: কাফা কাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত লড়াই করেও ইরানের কাছে হার খালিদ ব্রিগেডের

এই উপমহামদেশের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যাদের বিরুদ্ধে এখন অবধি মাত্র ১ বারই জয়ের মুখ দেখেছিল।

Truth of Bengal:    ইরান-৩  ভারত-০

সোমবার কাফা কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল খালিদ জামিলের ভারত। প্রতিপক্ষ ছিল ফিফা ক্রম তালিকায় ২০ নম্বর স্থানে থাকা এই উপমহামদেশের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যাদের বিরুদ্ধে এখন অবধি মাত্র ১ বারই জয়ের মুখ দেখেছিল। কিন্তু এদিনের ম্যাচেও ভারতের জয়ের স্বাদ পূরণ হল না। ম্যাচের ফল ৩-০ (India Iran)।

প্রথম ম্যাচে কাজিকিস্তানের বিপক্ষে জয় পেলেও শক্তিশালী ইরানের বিপক্ষে ভারত কতটা লড়াই করতে পারবে তা নিয়ে যখন ফুটবল মহলে জোড় আলোচনা চলছিল, তখন অনেকের সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে দেশের জার্সিতে অসাধারণ লড়াই করল টিম ইন্ডিয়া ব্রিগেড। ভারত ম্যাচে হারের মুখ দেখলেও, ইরানের জয় সহজে আসেনি (India Iran)।

আরও পড়ুনঃ Bengal Politics: মেয়ো রোডে সেনার মঞ্চ সরানো নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, বিজেপিকে একহাত নিলেন কুণাল

ইরান ধারে-ভারে সহ সব দিক থেকেই তাঁর দলের থেকে অনেক এগিয়ে এটা ভালোই জানতেন খালিদ। তাই যত সম্ভব ইরানের আক্রমণকে আটকে দেওয়াই ভারতীয় কোচের একমাত্র উদ্দেশ্য ছিল। সে কারণে তিনি ৭-২-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন। অর্থ্যাৎ কোনওভাবেই যাতে ইরান আক্রমণের ঝড় তুলতে না পারে। ফরোয়ার্ডে একা ইরফান। আশিক, বিক্রমপ্রতাপরা এই ম্যাচে পালন করলেন উইং ব্যাকের ভূমিকা। খালিদের স্ট্যাটেজিতে প্রথমার্ধে আটকে যায় ইরান।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

কিন্তু দ্বিতীয়ার্ধেই নিজেদের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে আক্রমণে ঝড় তুলতে থাকে ইরান। তবুও তাঁদের আক্রমণের সামনে বুক চিতিয়ে লড়াই করছিলেন সন্দেশ, আনোয়াররা। তবে শেষ রক্ষা হল না মেন-ইন-ব্লুজদের। ৫৯ মিনিটে ইরান প্রথম গোলের দেখা পায়। তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন আমির হোসেন। এরপর অবশ্য দ্বিতীয় গোলের জন্য ইরানকে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ফের ইরানের হয়ে ব্যবধান বাড়ান আলিপোরঘারা। এরপর অতিরিক্ত সময়ে ফের ইরানের হয়ে ভারতের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়িয়ে দেন মেহেদি তারেমি (India Iran)।

Related Articles