Uncategorized

জে আই এস-এর উদ্যোগে অহিংসা বিষয়ক আলোচনা

A discussion on non-violence at the initiative of JIS

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায় : ‘বিশ্ব শান্তির লক্ষ্যে অহিংসা র গুরুত্ব’ -শীর্ষক সংক্রান্ত আলোচনা চক্রে অংশ নিলেন বিশিষ্ট জৈন সন্ন্যাসী মুণিশ্রী জীনেশ কুমার জি স্বামী, প্রখ্যাত শিখ ইতিহাসবিদ জগমোহন সিং গিল, চার্চ অফ নর্থ ইন্ডিয়ার প্রেসবাইটার ইনচার্জ মার্টিন অরুণ পাখরে, ডা: ফুয়াদ হালিম, দীপঙ্কর বসু,কমিশনার অফ কাস্টমস এন্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস অশোক কুমার পি কোঠারি।

এই অনুষ্ঠানের প্রধান আয়োজক সংস্থার পক্ষ থেকে জে আই এস গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সরদার ত্বরণজিৎ সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সরদার হরনজিৎ সিং, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার অমৃক সিং আলোচনা চক্রে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সম্মান প্রদান করেন । সহযোগিতায় ছিলেন স্টার একুশ সংস্থা।

সংগঠকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমরান জাকি, রাজেন্দ্র সিং, হারিন্দর পাল সিং, সরদার আমনজোত সিং, সরদার হরজোত সিং, নরেন্দ্র বাছাওয়াত প্রমুখ। হাওড়ার জগাছায় জেআইএস স্কুল অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ-এ অনুষ্ঠিত এই আলোচনা চক্রে দর্শক আসন ছিল পরিপূর্ণ।