বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? বিদেশ না গিয়ে বরং ঘুরে আসুন উত্তরাখণ্ডের পাহাড়ে ঘেরা কানাতাল থেকে
Take a tour from Uttarakhand's hilly Kaantaal

The Truth of Bengal: বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। বিদেশ না গিয়ে বরং ঘুরে আসুন উত্তরাখণ্ডের পাহাড়ে ঘেরা কানাতাল থেকে। প্রশান্ততে ভরপুর এই হিল স্টেশনে দেখার মত রয়েছে বহু দর্শনীয় স্থান। যেখানে গেলে আপনার আর বাড়ি ফিরে আসতে মন চাইবেনা। তাই অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন এই অফবিট ডেস্টিনেশনে।বর্তমানে যারাই একটু বিলাসবহুল জীবন কাটান তারা আর দেশে ভ্রমণ করতে পছন্দ করেন না।

বিদেশ ছাড়া দেশের মাটিতে ভ্রমণে মন টেকেনা ভ্রমণপিপাসুদের। অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাংগারু দেখার স্বপ্নতো অনেকের থাকে কিন্তু ভারতের মাতিতেই যদি আপনি দেখতে পান অস্ট্রেলিয়ার মত অপূর্ব ডেস্টিনেশন তাহলে কেমন হয়? ভারতের শৈল রাজ্য উত্তরাখণ্ডে এমন একটি মায়াবী হিল স্টেশন হল কানাতাল। পাহাড়ের ঢালে এই হিল স্টেশনে গেলে প্রকৃতির প্রশান্ত রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে উঠবেন। উত্তরাখণ্ড মানেই পাহাড়ের রানি। তাই কানাতালেও রয়েছে পাহাড়ের লোভনীয় মায়া।

পুরো ছবির মত সুন্দর দেখতে এই পাহাড়ি ডেস্টিনেশনে একবার গেলে আপনার সেখান থেকে বাড়ি ফিরে আসতে আর মন চাইবে না। যাওয়ার পর আপনি নিজেও অবাক হবেন এইভেবে এতো সুন্দর পাহাড়ি হিল স্টেশনকে ঘিরে যে উপত্যকা রয়েছে তা আমাদের দেশ ভারতেই অবস্থিত। অস্ট্রেলিয়ার মত ক্যাংগারুর দেখা নাই বা পেলেন, কানাতালের মায়াবী পরিবেশ দেখেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এই হিল স্টেশনে গিয়ে আপনি যে যে দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন সেগুলি হল তেহরি লেক, লাল টিব্বা, সুরকান্ধা দেবীর মন্দির ও আরও কত স্থান! চাইলে আপনি সাফারিও করতে পারবেন কাউদিয়া বনে। তাই কানাতালে গিয়ে দেখবেন সারাদিনই আপনার সময় কেটে যাচ্ছে এক এক স্টুরিস্ট স্পট ভ্রমণ করতে গিয়ে।

কানাতাল ট্রেকিং বা হাইকিং করার জন্য সেরা ঠিকানা হতে পারে আপনার। কানাতাল ঘুরতে যাওয়ার সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর। শীতল ফুর ফুরে পাহাড়ি হাওয়ায় দোল খেতে খেতে আপনি পাহাড়ের মনোরম শোভা উপভোগ করতে পারবেন। কানাতাল যেতে হলে প্রথমে আপনাকে কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছে যেতে হবে দেরাদুন, বা চাইলে আপনি ট্রেনে করেও পৌঁছতে পারেন। সেখান থেকে এই মনোরম জায়গায় পৌঁছতে আপনার সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিটের মত। তাহলে দেরি না করে সামনে গরমের লম্বা ছুটিতে বিদেশ ভ্রমণে না গিয়ে ঘুরে আসুন কানাতাল থেকে।






