ভ্রমণ

চেনা আন্দামানের কিছু অজানা জায়গা, রইল বেড়ানোর ট্যুর প্ল্যান

Andaman Tour plan from Kolkata

The Truth of Bengal: ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের অনবদ্য সংমিশ্রণ যদি দেখতে ও উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনার পরবর্তী ট্যুর প্ল্যান সাজাতে পারেন আন্দামানকে ঘিরে। বঙ্গোপসাগরের বুকে ৫৭২টি দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মোট সীমানা ৮২৪৯ স্কোয়ার কিলোমিটার। এতোগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত দ্বীপগুলি হল হ্যাভলক আইল্যান্ড, জলি ব্যুয়ো আইল্যান্ড, নিল আইল্যান্ড, রস আইল্যান্ড, নর্থবে আইল্যান্ড, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, সিঙ্কি আইল্যান্ড, বারাতাং আইল্যান্ড এবং রেড স্কিন আইল্যান্ড।

আন্দামান অনেকেই গিয়েছেন, কেউ গিয়েছেন নিজের ব্যবস্থাপনায়, কেউবা কোনও এজেন্সির মাধ্যমে। কিন্তু এখনও পর্যন্ত যাঁদের যাওয়া হয়ে ওঠেনি তাঁদের জন্য এই প্ল্যানে যেতেই পারেনয। সঙ্গে থাকছে কিছু কি অত্যন্ত প্রযোজনীয় নোট।

আন্দামান বেড়াতে গেলে হাতে একটু সময় নিয়ে যাওয়া ভালো। যদিও এখানে প্ল্যানটি সাজানো হয়এছে ৮ দিন ৭ রাত্রির হিসেবে।

প্রথম দিন কলকাতা থেকে বিমানে পৌঁছন পোর্টব্লেয়ার। সকাল সকাল পৌঁছলে বিকেলেই দেখে নিন সেলুলার জেল এবং সন্ধেবেলায় দেখুন লাইট অ্যন্ড সাউন্ড।

দ্বিতীয় দিন সারা দিন প্রোগ্রাম রাখুন, রস, ভাইপার এবং নর্থ-বে আইল্যান্ডগুলি দেখার জন্য।

তৃতীয় দিন জাড়োয়া রিসার্ভ লাইনের মধ্যে দিয়ে সফর করতে হবে, একে একে দেখে নিন লাইমস্টোন কেভ, মাড ভলক্যানো দেখে পোর্টব্লেয়ার ফিরুন।

চতুর্থ দিন পোর্টব্লেয়ার থেকে সকালেই হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশে রওনা। কালাপাথর, বিজয়নগর বিচ, বিকেলে রাধানগর বিচের সূর্যাস্তের ছবি ও সেল্ফি তুলতে ভুলবেন না।

পঞ্চম দিন দেখে নিন এলিফ্যান্টা বিচ, চাইলে সমুদ্র স্নান করে নিতে পারেন। এখান থেকে ফিরে দুপুরে হ্যাভলক থেকে নিল দ্বীপের উদ্দেশে রওনা দিন। নিলের লক্ষ্মণপুর ১ বিচে সূর্যাস্ত দেখে নিন, সারা জীবন মনে রাখার মতো দৃশ্য।

ষষ্ঠ দিন লক্ষ্মণপুর-২ বিচে ন্যাচারাল কোরাল ব্রিজ, সীতাপুর বিচ, ভরতপুর বিচে স্নান সেরে নিতে পারেন। বিকেলে নিল দ্বীপ থেকে পোর্টব্লেয়ার ফেরা।

সপ্তম দিন বরাদ্দ রাখুন পোর্ট ব্লেয়ারের আশে পাশে সারাদিনের সাইট সিয়িং দেখে নেওয়ার জন্য। চাথাম সমিল, মাউন্ট হেরিয়েট, সামুদ্রিকা, কারবাইনস কোপ বিচ, অ্যান্থ্রোপলজিক্যাল মিউজিয়াম, ফিসারিজ মিউজিয়াম।

অষ্টম দিন, পোর্টব্লেয়ার থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা।

গ্যাঁটের কড়ি বাড়তি খরচ করতে চাইলে আরও কটা দিন আন্দামানে কাটাতে পারেন।  সেক্ষেত্রে আন্দামানের আরও বেশ কিছু অসাধারণ জায়গা রয়েছে সফরের তালিকায় সেগুলি জুড়ে নিতে পারেন।

মনে রাখুন

✔️ হ্যাভলক, নীল, লিটল আন্দামানে যাওয়া আসার জাহাজের টিকিট এক মাস আগেই দেওয়া হয়, তাই কারও উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। আগেই কেটে নিতে পারে

✔️সেলুলার জেলা লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট সিজিনে প্রচুর ডিমান্ড থাকে, তাই সেখানে দালাল ছাড়া টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। পরিচিত কেউ থাকলে, আগাম যোগাযোগ করে ব্যবস্থা করতে পারেন।

✔️আন্দামানে পানীয় জল কিনে খাওয়া উচিত।

✔️ শ্রীলঙ্কা ছাড়াও এখানে এক প্রজাতির ডাব পাওয়া যায়, পোশাকি নাম কিং কোকোনাট অবশ্যই খান।

✔️জাহাজে ওঠার সময় ভোটার কার্ড সঙ্গে রাখা জরুরি।

✔️ বিশেষ ভাবে মনে রাখুন, জাড়োয়াদের ছবি তোলা নিষিদ্ধ। ধরা পড়লে, অপমানিত, ক্যামেরা বাজেয়াপ্ত, জরিমানাও হতে পারে।

✔️ মোবাইল নেটওয়ার্কের হিসেব জানতে হলে এই অঞ্চলে বি এস এন এল এখনও সেরা।

✔️ পোর্টব্লেয়ার, হ্যাভলক, নিল ছাড়া বাকি দ্বীপগুলিতে এ টি এম পরিষেবা প্রায় নেই বললেই চলে। ফলে হাতে পর্যাপ্ত ক্যাশ নিয়ে যেতে পারেন। যদিও অনেক দোকানদার অনলাইনেও টাকা নিয়ে থাকে।

✔️হ্যাভলক, নিল, লিটল আন্দামানে বাইক, স্কুটি, সাইকেল ভাড়া পাওয়া যায়, পারলে নিজের মতো ঘুরে নিতে পারেন।

✔️সেলুলার জেল ৭ দিন খোলা। কিন্তু পোর্টব্লেয়ারে সামুদ্রিক, ফিসারিজ এবং অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম সোমবার ও সরকারি ছুটি দিনে বন্ধ।

অতিরিক্ত তথ্য জানতে ভিজিট করতে পারেন আন্দামান নিকোবরের পর্যটনের অফিসিয়াল ওয়েবসাইটে।

 

Related Articles