প্রযুক্তি

এআই প্রযুক্তির ক্যামেরাযুক্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল Vivo

Vivo launches budget-friendly smartphone with AI camera

Truth Of Bengal: এআই ক্যামেরা ফিচারযুক্ত নতুন বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন Vivo Y19 5G আনল Vivo। এর দাম শুরু হয়েছে ১০,৪৯৯ টাকা থেকে। ভিভোর Y-সিরিজের এই ফোন সেইসব ক্রেতাদের কথা ভেবে আনা হয়েছে  যাঁরা কম খরচে আকর্ষণীয় ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ফিচারের স্মার্টফোন চান। এতে আছে বড়ো এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি।

ভিভো ওয়াই১৯ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার সঙ্গে পাওয়া যাবে নাইট মোড, পোট্রেট মোড, ও প্রো মোড-এর মতো ফিচার। আছে এআই ইরেজার, এআই ফটো এনহ্যান্স ও এআই ডকুমেন্ট সাপোর্টের মতো ফিচার।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo Y19 5G স্মার্টফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ শক্তিশালী BlueVolt ব্যাটারি রয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এর ডিসপ্লে TÜV Rheinland সার্টিফিকেশন প্রাপ্ত।ভিভো ওয়াই১৯ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা।  ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। ভিভো ওয়াই১৯ ৫জি ফোনটি Flipkart, Vivo ই-স্টোর এবং বিভিন্ন অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে।