Smart Band: স্বাস্থ্য সচেতন ভারতীয়দের জন্য স্মার্ট ব্যান্ড আনল Huawei
স্লিক ডিজাইনের স্মার্ট ব্যান্ডে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির হেলথ ফিচার।
Truth of Bengal: টেকস্যাভি স্বাস্থ্য সচেতন ভারতীয়ের কথা ভেবে স্মার্ট ব্যান্ড আনল হুয়াওয়েই (Huawei) । স্লিক ডিজাইনের স্মার্ট ব্যান্ডে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির হেলথ ফিচার। পলিমার কেস ভেরিয়েন্ট সহ এসেছে হুয়াওয়েই (Huawei) এর নতুন স্মার্ট ব্যান্ড (Smart Band)। রেগুলার দাম পড়বে ৩৯৯৯ টাকা। তবে আপাতত ছাড়ে মিলবে ৩৬৯৯ টাকা। অ্যালুমিনিয়াম কেস ভেরিয়েন্টে প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ব্যান্ডের দাম পড়বে ৪৪৯৯ টাকা। আপাতত ছাড়ে মিলবে ৪১৯৯ টাকায়।
আরও পড়ুন: Shakta Poet: শাক্ত কবি রামপ্রসাদ সেনের জনপ্রিয়তা
ই কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। হালকা অ্যালুমিনিয়াম কেসে স্লিক ডিজাইনের স্মার্ট ব্যান্ড মিলবে ম্যাট ব্ল্যাক, নীল, সাদা, সবুজ, বেগুনি রঙে। টেকসই পলিমার কেসে স্লিক ডিজাইনের স্মার্ট ব্যান্ড ক্লাসিক ব্ল্যাক ও গোলাপি রঙে মিলবে। এইচআরভি ট্র্যাকিং ফিচারের মাধ্যমে ঘুমের মাত্রা মাপা যাবে। ইমোশনাল ওয়েলবিয়িং অ্যাসিসট্যান্ট ফিচার মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার মাত্রা মাপবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এআই প্রযুক্তির সাহায্যে চলা নাইন অ্যাক্সিস সেন্সর ৯৫% পর্যন্ত সঠিক ভাবে স্ট্রোকের ঝুঁকি জানাতে পারে। ৫ এটিএম ওয়াটার রেজিজস্ট্যান্স সেন্সর জলে সাঁতার কাটতে গিয়ে শরীর খারাপ লাগলে সতর্ক করবে (Smart Band)। ১০০টির বেশি ওয়ার্কআউট মোড রয়েছে। দ্রুত চার্জিংয়ের সুবিধা মিলবে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে কাজ করতে পারে এই স্মার্ট ব্যান্ড।






