কলকাতা

Disciplinary Warning: হুমায়ুনকে চূড়ান্ত সতর্কবার্তা

এরপরেই শুক্রবার জরুরী ভিত্তিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়।

জয় চক্রবর্তী: ক্রমাগত বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ বিহীন কথা বলছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। একাধিক অভিযোগ জমা হয়েছে (Disciplinary Warning)। এরপরেই শুক্রবার জরুরী ভিত্তিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। বিধানসভার অধিবেশন চলছে এখনও।

[আরও পড়ুন: Shakta Poet: শাক্ত কবি রামপ্রসাদ সেনের জনপ্রিয়তা]

অধিবেশনের মাঝখানে হঠাৎ করেই শৃংখলা রক্ষা কমিটির বৈঠক। শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক করেন। সঙ্গে সঙ্গে চিঠি তৈরি হয়, হুমায়ুন কবীরকে দেওয়ার জন্য। এবার কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠিতে কড়া বার্তা দেওয়া হয়েছে। চিঠির বয়ানের সংক্ষিপ্তসার হলো, এটাই শেষবার (Disciplinary Warning)

FB POST: https://www.facebook.com/share/v/1AxDbXqauu/

এরপর কিন্তু বড়সড়ো পদক্ষেপ গ্রহণ করবে দল। এর আগে ভরতপুরের বিধায়ক শোকজ হয়েছিলেন। আরও একবার শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর কে ডেকে পাঠিয়ে সতর্ক করেছিল। কিন্তু তারপরেও থেমে থাকেননি হুমায়ুন। অভিযোগের ভিত্তিতে এবার চূড়ান্ত সতর্ক বার্তা শৃঙ্খলা রক্ষা কমিটির। দলীয় সূত্রের খবর, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একাধিকবার বলার পরেও হুমায়ুন থামছেন না। সেই কারণেই চূড়ান্ত সতর্ক বার্তা (Disciplinary Warning)

Related Articles