প্রযুক্তি

অবিশ্বাস্য কম দামে নয়া 4G ফিচার ফোন লঞ্চ করল রিলায়েন্স

Reliance has launched a new 4G feature phone at an incredible low price

Truth Of Bengal: উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য নয়া চমক নিয়ে এল Reliance Jio। জিও ভারত সিরিজের অধীনে দুটি নয়া ফিচার ফোন আনল রিলায়েন্স গোষ্ঠী। ফিচার ফোনের নাম রাখা হয়েছে Jio Bharat V3 এবং V4। দুটি ফোনেরই দাম ১০৯৯ টাকা।

Jio Bharat V3 হল একটি স্টাইল-ফোকাসড ফিচার ফোন। এই ফোনে আকর্ষণীয় লুকসের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা মিলবে। দুটি ফোনেই একটি করে 1000 mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারি একবার চার্জ দিলে ফোন দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। ফোনে 128 GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজের সুবিধাও পাওয়া যাবে। ফলে বিপুল পরিমাণ ছবি, ভিডিও এবং অ্যাপ্লিকেশন রাখার জায়গা পাওয়া যাবে।

এছাড়াও ফোনে ২৩ রকমের ভারতীয় ভাষায় ব্যবহার করা সম্ভব। রিচার্জ প্যাকের ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা। মাত্র ১২৩ টাকার বিনিময়ে রিচার্জ করা সম্ভব। এই প্যাকের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েজ কল ও 14 GB ডেটার সুবিধা।

Related Articles