প্রযুক্তি

Vayve Mobility ভারতের বাজারে নিয়ে এল দেশের প্রথম সৌর-চালিত গাড়ি

Vayve Mobility launches India's first solar-powered car

Truth Of Bengal: অপেক্ষার অবসান। ভারতের বাজারে আসল দেশের প্রথম সৌর-চালিত গাড়ি । নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ এই সোলার কার প্রকাশ করেছে Vayve Mobility। Eva নামে সৌরশক্তি চালিত সেই গাড়ির দাম শুরু হচ্ছে ৩.২৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।

এটি তিনটি ভ্যারিয়েন্টে – নোভা, স্টেলা এবং ভেগা এসেছে। ক্রেতারা সাবস্ক্রিপশন হিসাবে ব্যাটারি বেছে নিতে পারবেন অথবা গাড়ির সঙ্গে কেনার অপশন পাবেন। ব্যাটারি সহ Vayve Eva কিনতে খরচ হবে ৩.৯৯ লাখ (এক্স-শোরুম) এবং ব্যাটারি সাবস্ক্রিপশনে নিলে দাম পড়লে ৩.২৫ লাখ (এক্স-শোরুম) টাকা। উভয় ক্ষেত্রেই এই দাম প্রাথমিক এবং শুধু প্রথম ২৫,০০০ গ্রাহকদের জন্য দেওয়া হবে।

ডেলিভারি ২০২৬ সালের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে Vayve Mobility নামক সংস্থা। এই ছোট হ্যাচব্যাক গাড়ির ছাদে একটি নমনীয় সৌর প্যানেল রয়েছে। Vayve Mobility জানিয়েছে, এই সোলার ইলেকট্রিক গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা খরচ হবে। ইভার ব্যাটারি ফুল চার্জে ২৫০ কিমি পর্যন্ত চলবে বলে জানা গেছে। স্মার্টফোন ইন্টিগ্রেশন, ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট, রিমোট মনিটরিং এবং ভেহিকেল ডায়াগনস্টিকস ফিচার রয়েছে গাড়িতে। এই গাড়িতে দু’জন মানুষ বসতে পারবে বলে জানা গেছে।