লাগবে না বিদ্যুৎ, সূর্যের আলোয় চার্জ হবে পাওয়ার ব্যাঙ্ক
No need for electricity, the power bank will be charged by sunlight

Truth Of Bengal: পাওয়ার ব্যাঙ্ক এখন এক অত্যন্ত জরুরি বৈদ্যুতিক সরঞ্জাম। সব জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ থাকে না। এদিকে ফোন ঠিকমতো চার্জ না হলে তার হ্যাপা অনেক। সেক্ষেত্রে সবচেয়ে দরকারি হল পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে থাকা। এবার পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে লাগবে না বিদ্যুৎ। সূর্যের আলোয় সহজে চার্জ দেওয়া যাবে পাওয়ার ব্যাঙ্ক।
ইলেকট্রনিক্স ব্র্যান্ড অ্যামব্রেন একটি বিশেষ পাওয়ার ব্যাংক ‘সোলার 10K’ বাজারে আনল। এটি সংস্থার প্রথম সৌর বিদ্যুৎ চালিত পাওয়ার ব্যাঙ্ক, যার শক্তি 10,000mAh। ৫ ফোল্ড করা যাবে এমন সোলার প্যানেল সহ এর ডিজাইনটি বেশ অনন্য। Solar 10k ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon, Flipkart এবং Ambrane India-এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। সোলার পাওয়ার ব্যাঙ্কে এসওএস সিগন্যালিং, ফ্ল্যাশলাইট ফাংশন এবং ডিজিটাল এলইডি ডিসপ্লের মতো অতিরিক্ত সুবিধা রয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে একসঙ্গে একাধিক গ্যাজেট চার্জ করা যাবে। এর দাম ২,৭৯৯ টাকা। এটি কিনলে ১৮০ দিনের ওয়ারেন্টি মিলবে।
বিশেষভাবে ডিজাইন করা সোলার প্যানেলের সাহায্যে এই পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়া যাবে। এটি দ্রুত চার্জ দেওয়ার জন্য 20W PD চার্জারের সুবিধা আছে। পাওয়ার ব্যাঙ্ক ফোল্ড করে সহজে বহন করা যাবে।পাশাপাশি এটি ফোল্ডিং হওয়ার কারণে সহজেই এটিকে যে কোনও জায়গায় রাখতে এবং বহন করা যাবে।
এই শক্তিশালী পাওয়ার ব্যাঙ্কের 10,000mAh ব্যাটারি স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য USB Type-C বা USB-A যন্ত্র 2-3 বার পর্যন্ত চার্জ দেওয়া যাবে৷ এর সর্বোচ্চ আউটপুট হল 22.5W, যাতে Ambrane-এর মালিকানাধীন বুস্টেডস্পিড প্রযুক্তির সুবিধা আছে।






