প্রযুক্তি

স্মার্ট ডিজাইনের সাথে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, ছাত্র ও পেশাদারদের জন্য সেরা হতে পারে লেভনোর এই ট্যাব

Lenovo Idea Tab Plus ট্যাবের 8GB+256GB মডেলের দাম পড়বে ২৭,৯৯৯ টাকা আর 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম পড়বে ৩০,৯৯৯ টাকা।

Truth Of Bengal: যাঁরা সুন্দর ডিসপ্লে, বড়ো ব্যাটারি এবং বক্সের মধ্যে পেন-সহ একটি নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন সেই সব ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Lenovo ভারতের বাজারে আনল নতুন ট্যাবলেট Lenovo Idea Tab Plus। Lenovo Idea Tab Plus ট্যাবের 8GB+256GB মডেলের দাম পড়বে ২৭,৯৯৯ টাকা আর 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম পড়বে ৩০,৯৯৯ টাকা।

স্লিম এবং হালকা ডিজাইনের Lenovo Idea Tab Plus ট্যাবের থিকনেস মাত্র ৬.২৯ এবং ওজন ৫৩০ গ্ৰাম। এতে 12.1-ইঞ্চির 2.5K LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে TUV Rheinland সার্টিফিকেশন রয়েছে ফলে লো ব্লু লাইট এবং আই-সেফ ভিজ্যুয়াল পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Lenovo Idea Tab Plus ট্যাবে MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ট্যাবটিতে 8GB ও 12GB LPDDR4X RAM এর সঙ্গে 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যবহার করে এই ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। এই ট্যাবটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতে ২ বছর ওএস আপডেট পাওয়া যাবে। Lenovo Idea Tab Plus ট্যাবলেটে Lenovo Smart Connect ফিচার রয়েছে ফলে সহজেই ফাইল শেয়ারিং, ক্রস কন্ট্রোল, উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ স্ট্রিম করতে এবং ইন্সট্যান্ট কপি-পেস্টের মতো সুবিধা মিলবে। এছাড়াও Circle to Search, Google Gemini ইন্টিগ্ৰেশন, অ্যাপ সুইচ না করেই ট্রান্সলেট করার সুবিধা এবং Lenovo AI Notes এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে।

উন্নত মানের ছবি ও ভিডিয়ো তোলার জন্য Lenovo Idea Tab Plus ট্যাবে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,200mAh ব্যাটারি রয়েছে। এই ট্যাবে Dolby Atmos সাপোর্টেড কোয়াড স্পিকারের পাশাপাশি 5G, WiFi 5 ও Bluetooth 5.2 কানেক্টিভিটির সুবিধা মিলবে। এই ট্যাবলেটে Lenovo Notepad, Squid, Nebo এবং MyScript Calculator এর মতো বিভিন্ন অ্যাপ রয়েছে। সবচেয়ে বড় কথা Lenovo Idea Tab Plus ট্যাবের বক্সের মধ্যেই Lenovo Tab Pen থাকবে।