প্রযুক্তি

Indrajal Ranger: সীমান্তে এবার ‘ইন্দ্রজাল রেঞ্জার’! চলমান অবস্থায় শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করবে

ইন্দ্রজাল রেঞ্জারে রয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম স্পুফিং প্রযুক্তি, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং, স্প্রিং লোডেড কিল সুইচ।

Truth of Bengal: হায়দরাবাদের প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ইন্দ্রজাল বিভিন্ন রকমের এরিয়াল ডিফেন্স সিস্টেম তৈরি করে। তারা সম্প্রতি ভারতীয় সুরক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করেছে। সীমান্ত নজরদারির কথাকে মাথায় রেখে তারা ‘ইন্দ্রজাল রেঞ্জার’ নামে অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অ্যান্টি ড্রোন পেট্রল ভেহিকল বা এডিপিভি আনল। এই গাড়িতে বসে চলমান অবস্থায় শত্রুপক্ষের ড্রোনকে চিহ্নিত করে নিমেষে এআই প্রযুক্তির সাহায্যে ধ্বংস করে দেওয়া সম্ভব। দ্রুত গতির গাড়ির মধ্যে থেকে শত্রুপক্ষের ড্রোন ধরে ফেলে জ্যাম করে দিয়ে ধ্বংস করে দেওয়া সম্ভব।

ইন্দ্রজাল রেঞ্জারে রয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম স্পুফিং প্রযুক্তি, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং, স্প্রিং লোডেড কিল সুইচ। SkyOS নামক এআই প্রযুক্তি নির্ভর কমান্ড সিস্টেম রয়েছে। নিজে থেকে একাধিক ড্রোন চিহ্নিত করে নিমেষে ধ্বংস করে দিতে পারে। ইন্দ্রজাল রেঞ্জারে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির র্যাডার, ইলেকট্রো অপটিক সেন্সর, থার্মাল ইমেজার, আরএফ ইমেজার, আরএফ স্ক্যানার, এআই প্রযুক্তি নির্ভর থ্রেট অ্যানালিসিস সিস্টেম ও ড্রোন নিউট্রালাইজেশন ইউনিট রয়েছে ফলে মাইক্রো এমনকি ন্যানো ড্রোনও ধ্বংস করে দেওয়া সম্ভব। রেঞ্জার ভেহিকল যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য।

Related Articles