প্রযুক্তি

Income Tax AI: এআই প্রযুক্তির সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরদারি চালাবে আয়কর দফতর

অস্বাভাবিক আর্থিক লেনদেন খুঁজে বের করতে এআই সিস্টেম ব্যবহার করবে আয়কর দফতর।

Truth of Bengal: গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার নজরদারি চালাতে আয়কর দফতর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির হাত ধরেছে। কোনো গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে কিনা দেখতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নেবে আয়কর দফতর। নির্দিষ্ট খরচ করেও অনেক গ্রাহক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিক ব্যালেন্স রয়েছে। অস্বাভাবিক আর্থিক লেনদেন খুঁজে বের করতে এআই সিস্টেম ব্যবহার করবে আয়কর দফতর।

ঘোষিত আয় আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের মধ্যে সামঞ্জস্য না থাকলেই আয়কর দফতরের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এআই প্রযুক্তির ব্যবহার করে আর্থিক কারচুপি নজরে আসতেই আয়কর দফতর আয়করদাতাদের নোটিশ পাঠাতে শুরু করেছে।

Related Articles