Bumrah Brilliance: বুমরাকে ‘কোহিনুরের’ সঙ্গে তুলনা করলেন কার্তিক
After Bumrah’s five-wicket haul in the Headingley Test, former cricketer Dinesh Karthik praises him as India's "Kohinoor".
Truth Of Bengal: হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও বল হাতে ভারতীয় দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন পেসার জসপ্রীত বুমরা (Bumrah Brilliance)। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে বুমরার ঝুলিতে রয়েছে পাঁচটি উইকেট। ভারতীয় পেসারের এই দুরন্ত পারফরম্যান্স দেখে এবার বুমরাকে ‘কোহিনুর’-এর সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।
[আরও পড়ুন: Balurghat: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আশাকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন]
বুমরার প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন জাতীয় উইকেটরক্ষক বলেন, ‘বুমরা যেভাবে তাঁর ধারাবাহিকতা বজায় রেখে এই টেস্টেও বোলিং করছেন এক কথায় তা অসাধারণ। মনে রাখতে হবে বুমরা কিন্তু পেস বোলারদের মধ্যে ইতিমধ্যে ২০০ উইকেট ঝুলিতে পুড়ে নিয়েছে। যা হেলাফেলার বিষয় নয়। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে বোলারদের গড় হিসেবেও সেরা বুমরা।’
কার্তিক এই ভারতীয় পেসারের প্রশংসা করতে গিয়ে এরপর বলেন, ‘আমার মনে হয় বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে সব ফর্ম্যাটের ক্রিকেটে বুমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। অনেকটা ‘কোহিনুরের’ মত। কেননা বুমরার বোলিং যত দেখছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে বুমরা বোলিং করার সময় মাথা খাটিয়ে বোলিং করে। ও যেন ঠিক বুঝতে পারে ব্যাটারকে কোন বল দিলে তিনি বিপদে পড়তে পারেন। এবং এর পাশাপাশি পরিস্থিতি বিচার করে ও যেভাবে বোলিং করে সেটা এককথায় অসাধারণ(Bumrah Brilliance)।’
[আরও পড়ুন: Bomb Tragedy: কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত নাবালিকা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর]
প্রসঙ্গত, গত রবিবার হেডিংলেতে ভারতের হয়ে বল হাতে পাঁচ উইকেট ঝুলিতে পুড়েছিলেন পেসার বুমরা। এর ফলে টেস্টে ১৪তম পাঁচ উইকেট নেওয়ার নজির-ও এখন তাঁর দখলে।






