প্রযুক্তি
নির্ভরতা কমবে স্মার্টফোনের ওপর, এআই প্রযুক্তিতে চলবে স্মার্ট হেলমেট
Dependence on smartphones will decrease, smart helmets will run on AI technology
Truth Of Bengal: প্রতিদিন প্রযুক্তির জগতে বদল আসছে। মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার কথা ভেবে এবার বাজারে বাণিজ্যিক ভাবে আসতে চলেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা স্মার্ট মোটরসাইকেল হেলমেট। আমেরিকার লাস ভেগাসে CES 2025 সম্মেলনে উন্মোচিত হয়েছে এই স্মার্ট হেলমেট। বিশ্বের সবচেয়ে স্মার্ট মোটরসাইকেল হেলমেট তৈরি করেছে নতুন স্টার্ট আপ সংস্থা Intelligent Cranium Helmets।
অভিনব স্মার্ট মোটরসাইকেল হেলমেট এমন ভাবেই তৈরি হয়েছে যে, বাইক চালানোর সময় স্মার্টফোনের ওপর নির্ভরতা কমবে। স্টার্ট আপ সংস্থার প্রতিনিধি জানান, আমাদের মন্ত্র হল মোটরসাইকেল চালকের নিরাপত্তা সুরক্ষিত করা। রাস্তায় ব্লাইন্ড স্পট অর্থাৎ, যে সব জায়গা দুর্ঘটনাপ্রবণ সেই সব জায়গায় সুরক্ষা দেবে স্মার্ট মোটরসাইকেল হেলমেট।
এই অভিনব হেলমেটের সাহায্যে ২৪০ ডিগ্রি ফিল্ড ভিউ দেখা যাবে। অর্থাৎ, চলার সময় মোটরসাইকেল চালককে পেছনে মাথা ঘুরিয়ে দেখতে হবে না সামনে বা পেছনে কোনো বাধা আছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা। রাস্তায় চলার সময় ফোকাস ঠিক রাখতে পারবেন চালক।
হেলমেটের ফ্রন্ট ফেসিং অ্যাকশন ক্যামেরায় ১২০ ডিগ্রি ভিউ মিলবে। রাস্তার ভুল দিক দিয়ে গেলে সতর্ক করতে প্রক্সিমিটি অ্যালার্ট সিস্টেম রয়েছে হেলমেটে। এতে আছে অত্যাধুনিক ব্লুটুথ প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা। এতে আছে বিল্ট ইন ফ্রন্ট অ্যাকশন ক্যামেরা। হেলমেটের ব্যাটারি সাপোর্ট ৫-৭ ঘণ্টার।
