ChatGPT Atlas: ব্রাউজিংয়ের অভিজ্ঞতা এবার আমূল বদলে যাবে! OpenAI নিয়ে এল নতুন AI Browser
ChatGPT Atlas-এর সাহায্যে একটিমাত্র ব্রাউজিং সেশনেই সব কাজ করতে পারবেন
Truth of Bengal: OpenAI আনল ChatGPT Atlas। এটি নতুন ধরনের AI Browser যা আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। সাধারণত, আমরা যখন কোন তথ্য খুঁজতে গুগল বা অন্যান্য সাইটে যাই, তখন আলাদা ট্যাবে ChatGPT বা অন্য কোনও টুল ব্যবহার করতে হয়। কিন্তু ChatGPT Atlas-এর সাহায্যে একটিমাত্র ব্রাউজিং সেশনেই সব কাজ করতে পারবেন।
কী কী সাহায্য করবে ChatGPT Atlas
১) যে কোনও ওয়েবসাইটে গিয়ে আপনি একটি ‘Ask ChatGPT’ সাইডবার খুলতে পারেন। এখানে AI ওয়েব পেজের তথ্য পড়ে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, আর্টিকেল সংক্ষেপ করতে পারে বা কঠিন বিষয় সহজভাবে ব্যাখ্যা করতে পারে।
২) Atlas ব্রাউজার ব্যবহারকারীর ব্রাউজিং কনটেক্সট মনে রাখে। তবে ব্যবহারকারীরা চাইলে এই মেমোরি বন্ধ করতে বা মুছে ফেলতেও পারেন। Incognito মোডেও ব্রাউজ করলে AI কোনো তথ্য সংরক্ষণ করবে না।
৩) ব্যবহারকারীর ব্রাউজ করা তথ্য মডেল ট্রেনিং-এর জন্য ডিফল্টভাবে ব্যবহার হবে না। এছাড়া, পেরেন্টাল কন্ট্রোল এবং এজেন্ট ফিচারের নিয়ন্ত্রণও রয়েছে, যা শিশু বা নিরাপত্তা সচেতন ব্যবহারকারীদের জন্য উপকারী।
৪) Agent Mode-এ ChatGPT কিছু কাজ সরাসরি ব্রাউজারে করতে পারে। তবে এটি কোড রান করতে, ফাইল ডাউনলোড করতে বা সফটওয়্যার ইনস্টল করতে পারবে না।






