দেশ

মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে একাধিকবার ধর্ষণ পুলিশের, হাতে কী লিখে আত্মঘাতী হলেন তরুণী?

Truth Of Bengal: এবার বিজেপি শাসিত মহারাষ্ট্র (Maharastra) থেকে উঠে এল ধর্ষণের ঘটনা। এক মহিলা চিকিৎসককে লাগাতার ধর্ষণ করেছে এক পুলিশ আধিকারিক, এমনই অভিযোগ উঠে আসছে। এবং এর জেরে তিনি আত্মঘাতী হন বলে খবর। শুধু তাই নয়, মৃত্যুর আগে নির্যাতিতার নিজের হাতের তালুতেই সুইসাইড নোট লিখেছিলেন। এছাড়া ৪ মাস আগে নির্যাতিতা ৩ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এসডিপিকে চিঠি লিখে অভিযোগও জানান। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শূন্যপদ! কীভাবে করবেন আবেদন?

জানা গিয়েছে, নির্যাতিতা কর্মরত ছিলেন ফল্টন উপজেলা হাসপাতালে। মৃত্যুর আগে নিজের বাঁ হাতে তিনি লেখেন, “আমার মৃত্যুর জন্য পুলিশ ইন্সপেক্টর গোপাল বাদনে দায়ী। আমাকে তিনি চারবার ধর্ষণ করেছেন। পাঁচ মাস ধরে আমাকে নির্যাতন করেছেন শারীরিক ও মানসিকভাবে।” ঘটনা জানাজানি হতেই সাসপেন্ড করা হয় অভিযুক্ত পুলিশ আধিকারিককে। (Maharastra)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনাকে ঘিরে এনডিএ সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের নেতা বিজয় নমদেবরাও ওয়াদেত্তিওয়ার এক্স হ্যান্ডেলে লেখেন, “রক্ষকই তো ভক্ষক হয়ে গেল। পুলিশের কাজ তো রক্ষা করা। কিন্তু তারাই নির্যাতন করেছে মহিলা চিকিৎসককে। এভাবে পুলিশকে আসলে ঢাল করছে মহাজুটি সরকার। তাই অত্যাচার চালাচ্ছে পুলিশও।” যদিও সরকারের তরফ থেকে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও প্রশ্ন উঠছে যে আগে অভিযোগ জানানো সত্বেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক মহলের মতে, নির্যাতন ও ধর্ষণের ঘটনা যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে, তাতে আগামীদিনে তাদের বিরোধীদের চরম কটাক্ষের মুখে পড়তে হবে। (Maharastra)

Related Articles