অ্যান্ড্রয়েড থেকে ডেটা ট্রান্সফার হবে আরও সহজে, অ্যাপল আনল দারুণ আপডেট
নতুন এই আপডেটে একাধিক নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে৷
Truth Of Bengal: যাঁরা Android থেকে iOS এ পরিবর্তন করতে চাইছেন তাঁদের জন্য আরও সুবিধা আসল। সাম্প্রতিক ভার্সনের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল আনল নয়া অপারেটিং সিস্টেম iOS 26.3 ৷ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই iOS ভার্সনটি আসে ৷ তারপর একাধিক আপডেটের ফিচার এর পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ৷ শেষমেষ 26.3 ভার্সনটি আসল। নতুন এই আপডেটে একাধিক নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে৷
iOS 26.3 অপারেটিং সিস্টেম প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, যাঁরা Android থেকে Apple এ সুইচ করবেন তাঁদের ক্ষেত্রে থার্ড পার্টি কোনও অ্যাপ ডাউনলোড না করেই সমস্ত ডেটা ট্রান্সফার করা সম্ভব হবে ৷ অ্যাপ, মেসেজ, নোটস, পাসওয়ার্ড, ফোন নম্বর, ফটো এবং আরও বেশ কিছু তথ্য সহজেই নতুন Apple এ ট্রান্সফার করা সম্ভব হবে ৷
২০২৫ সালের নভেম্বরেই অ্যাপল ও গুগলের তরফে ঘোষণা করা হয়েছিল iPhone এবং Pixel এর মধ্যে সহজেই ফাইল ট্রান্সফার করা সম্ভব হবে ৷ ২ রকমের স্মার্টফোনের মধ্যেই কাজ করবে কুইক শেয়ার এবং এয়ার ড্রপ ৷ যা আগে সম্ভব ছিল না ৷


