Jaiswal vs Gambhir: ইংল্যান্ড সিরিজের আগে দলের মধ্যে অশান্তি, গম্ভীর-যশস্বীর ঝগড়ায় শোরগোল
এই ঘটনায় প্রশ্ন উঠছে যে গম্ভীরকে কোচ হিসেবে দলের ক্রিকেটারদের পছন্দ হচ্ছে কিনা।
নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই টিম ইন্ডিয়ায় অশান্তি (Jaiswal vs Gambhir)। উত্তপ্ত বাক্য বিনিময় হেড কোচ গৌতম গম্ভীর ও দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। যদিও পড়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং ঠান্ডা মাথায় নেটে অনুশীলন করতে দেখা যায় আরআর তারকাকে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে যে গম্ভীরকে কোচ হিসেবে দলের ক্রিকেটারদের পছন্দ হচ্ছে কিনা।
[আরও পড়ুন: Miraz Captaincy: একদিনের ক্রিকেটে টাইগারদের নতুন নেতা হলেন মেহিদি]
আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত দুটি টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। তার জন্য ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন সকলে। খেলা নিখুঁত করতে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে সকলকে। বলতে গেলে, নিজেদের সেরাটা দেওয়ার জন্য সবদিক দিয়ে প্রস্তুত হচ্ছেন দলের ক্রিকেটাররা।
তবে অনুশীলন চলাকালীনই ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। দলের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেল তরুণ তারকা যশস্বী জয়সওয়ালকে। ‘রেভ স্পোর্টসে’র রিপোর্ট অনুযায়ী, অনুশীলন চলাকালীন টি২০র মতো আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন আরআর তারকা এবং তা করতে গিয়ে আউট হন, যা দেখে ক্ষুব্ধ হন গম্ভীর।
FB POST: https://www.facebook.com/share/v/15A4Q3e2TJ/
এরপর যশস্বীকে ডেকে পাঠান তিনি এবং কিছুক্ষণের জন্য উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় দুজনকে। যদিও ব্যাপার গুরুতর হয়ে ওঠেনি এবং নেটে ধৈর্যশীল ব্যাটিং করতে দেখা যায় যশস্বীকে। তবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে কোচ গৌতম গম্ভীর যা চাইছেন, তা কি মেনে নিতে অসুবিধা হচ্ছে দলের। ইংল্যান্ড সিরিজে শেষ পর্যন্ত কি হবে? তার উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে (Jaiswal vs Gambhir)।






