Asia Cup 2025: এশিয়া কাপের দল ঘোষণা মঙ্গলবার, বাদ পড়তে পারেন যশস্বী-শুভমান?
তবে যশস্বী জয়েসওয়াল ও শুভমান গিলকে দলে জায়গা দেওয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে
Truth of Bengal: মিশন ইংল্যান্ডের পর এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে মিশন এশিয়া কাপ। ইংল্যান্ডের মাটিতে সাফল্যের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা ও আগ্রহ একেবারে অন্য মাত্রায় পৌছে গেছে। তার আগে মঙ্গলবার ১৯ আগস্ট অজিত আগারকার ও নির্বাচক কমিটি দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর। তবে যশস্বী জয়েসওয়াল ও শুভমান গিলকে দলে জায়গা দেওয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে (Asia Cup 2025)।
আরও পড়ুনঃ Rehab Tragedy: বোলপুরের বল্লভপুরে নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিক্ষোভ থানায়
ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে বেশ ভালোই দাগ কাটতে সফল হয়েছেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং তরুণ তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল। বিশেষ করে গিলের ব্যাট থেকে যেন রানের বন্যা বয়েছে। চারটি শতরান হাকিয়েছেন সিরিজে। তবে জয়েসওয়ালও ওপেনার হিসেবে নিজের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন (Asia Cup 2025)।
এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছিল যে দুই তারকাকেই হয়তো সুযোগ দেওয়া হতে পারে আসন্ন এশিয়া কাপে। কিন্তু এক রিপোর্টে বলা হয়েছে যে দুজনের সম্ভাবনা একেবারে নেই বলতে গেলে। যেভাবে ২০ ওভারের ক্রিকেটে ওপেনারের ভূমিকা নিখুঁতভাবে পালন করেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা এবং দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন, তাতে নির্বাচকরা হয়তো তাঁদেরকেই সমস্ত প্রাধান্য দিতে পারেন। বলা ভালো, অজিত আগারকার গৌতম গম্ভীরের তৈরি ‘কোর গ্রুপ’এ কোন পরিবর্তন আনতে ইচ্ছুক নন। তার উপর সূর্যকুমার যাদবও পুরোপুরি ফিট এবং খেলার জন্য তৈরি। বুমরাহও জানিয়েছেন তিনি খেলতে পারবেন 9Asia Cup 2025)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এর সঙ্গে রিপোর্টে এটাও জানানো হয়েছে যে আইপিএল ২০২৫এ ব্যাট হাতে পারফর্ম করার ফলে দলের জায়গা পেতে পারেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মা। যদিও শ্রেয়াসকে শেষবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে খেলতে দেখা গিয়েছে ২০২৩ সালে এবং জিতেশকে ২০২৪এ। সুতরাং দেখার বিষয় যে শেষ পর্যন্ত কাদের কপালে লেখা থাকে এশিয়া কাপ খেলা।






