Xavi Rejected: ভারতের কোচ হতে চেয়েছিলেন জাভি, নাকচ করে ফেডারেশন
AIFF reportedly rejected Spain legend Xavi Hernandez’s application to coach the Indian football team due to high salary demands.
Truth of Bengal: স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার, তথা বার্সেলোনার প্রাক্তন কোচ, জাভি হার্নান্ডেজকে পাত্তা দিলো না এআইএফএফ(Xavi Rejected)। তিনি ভারতীয় ফুটবল দলকে কোচিং করাতে রাজি হয়েছিলেন, কিন্তু তা নাকচ করে দেওয়া হয়। যদিও কি কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা স্পষ্ট করা হয়েছে ফেডারেশনের তরফ থেকে। তবে দেশের ফুটবলের কাছে যে এটি একটি বিশাল বড় ধাক্কা, তা না বললেও চলে।
[আরও পড়ুনঃ Xavi Hernandez: ভারতের কোচ হতে চেয়ে ইমেল পাঠালেন বার্সার কিংবদন্তি জাভি!]
সম্প্রতি, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে সুনীল ছেত্রীদের লজ্জাজনক হারের পর ম্যানোলো মার্কেজকে কোচ পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন(Xavi Rejected)। তাদের তরফ থেকে নতুন কোচের পদে আবেদন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই অনুযায়ী অজস্র আবেদন জমা পড়ে। বহু দেশি ও বিদেশী প্রাক্তন তারকার নাম ছিল সেই তালিকায়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এমনকি স্পেনের জনপ্রিয় ফুটবলার ও বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি হার্নান্ডেজও আবেদন করেছিলেন। এক প্রতিবেদনে বলা হয়েছে যে জাভি নিজের ইমেল আইডি থেকে আবেদনটি করেছিলেন, তবে তাতে কোন কন্ট্যাক্ট নম্বর ছিল না(Xavi Rejected)। ফেডারেশনের জাতীয় দলের টিম ডিরেক্টর সুব্রত পালও এটি স্বীকার করেছেন। তবে তা নাকচ করা হয় কারণ জাভি যে পারিশ্রমিক চাইতেন, তা কোনভাবেই দেওয়া সম্ভব হতো না ফেডারেশনের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কাকে কোচ হিসেবে বেছে নেওয়া হয়।






