খেলা

পাক ম্যাচের আগে বোলারের চোট, চিন্তায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট

আগামী রবিবার ফের আবার মেন-ইন-ব্লুজরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দেশ সলমন আগার পাকিস্তানের

Truth Of Bengal:  চলতি বছরের এশিয়া কাপে ভারত পর পর তিনটি ম্যাচে জয় পেয়ে নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে গম্ভীরের ভারত। আগামী রবিবার ফের আবার মেন-ইন-ব্লুজরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দেশ সলমন আগার পাকিস্তানের। কিন্তু এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে স্পিনার অক্ষর প্যাটেলের (Aksar Patel) চোট।

আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী স্মার্টফোন—এলো Galaxy A17 ও F17 5G

গত বৃহস্পতিবার ওমানের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাথায় চোট পান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ওমান ব্যাটার হামিদ মির্জার নেওয়া একটি শটে ক্যাচ তালুবন্দি করার জন্য অক্ষর চেষ্টা করেন। কিন্তু তাঁর চেষ্টা সফল হয়নি। সেই সময় ভারসাম্য বজায় না রাখতে পেরে মাটিতে পরে গেলে মাথায় আঘাত লাগে অক্ষরের। (Aksar Patel)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এরপর চিকিৎসকদের সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন এই স্পিনার। পরে অবশ্য অক্ষরের চোট প্রসঙ্গে ভারতীয় দলের ফিল্ডং কোচ টি দিলীপ জানান, ‘অক্ষরকে দেখে যেটুকু মনে হচ্ছে তাতে ওর চোট গুরুতর নয় বলেই মনে হচ্ছে।’ মাঝে একদিন বাদ দিয়ে এরপর ভারতকে সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি হতে হবে পাকিস্তানের। হাইভোল্টেজ সেই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে অক্ষরকে খেলানো হবে কি না জানতে চাইলে টিম ইন্ডিয়ার বোলিং কোচ জানান,  ‘অক্ষর যদি পুরোপুরি সুস্থ না হন, তাহলে ওকে পাকিস্তান ম্যাচে খেলানো হবে না।’ তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন অক্ষর বর্তমান ভারতীয় দলের অন্যতম একজন সদস্য। যিনি ব্যাট-বোলিং-ফিল্ডিং তিনটেই সমানতালে করতে পারেন। কাজেই পাকিস্তান ম্যাচে তাঁকে না পাওয়া মানে আদতে টিম-ইন্ডিয়ার ক্ষেত্রে আদতে একটা বড় ধাক্কাই। (Aksar Patel)