US Open: ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে জোকার, গড়লেন নজিরও, জয় সাবালাঙ্কারও
শুধু জোকার একাই নন, জয়ের মুখ দেখেছেন সাবালাঙ্কা, জেসিকা এবং ফিৎজ-ও।
Truth of Bengal: চলতি বছরের ইউএস ওপেনে শুক্রবার ছিল সবচেয়ে ঘটনাবহুল দিন। এই দিনে যেমন নিজের জয়ের ধারা বজায় রাখলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ম্যাচ জিতেই পৌঁছে গেলেন চতুর্থ রাউন্ডে। শুধু জোকার একাই নন, জয়ের মুখ দেখেছেন সাবালাঙ্কা, জেসিকা এবং ফিৎজ-ও। এদের পাশাপাশি হারের মুখও দেখলেন অনেকে। যেমন রয়েছেন রাডুকানু, নাভারো, আন্দ্রিভা, জেসমিন-সহ আরও অনেক তারকাই। এইসবের মাঝেই হাঁটুর চোটের কবলে পড়ে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেললেন কার্লোস আলকারাজ (US Open)।
আরও পড়ুনঃ Ankush Hazra: অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জের, ইডির সমন অঙ্কুশকে
তৃতীয় রাউন্ডের ম্যাচে জোকারের মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের ক্যামরুন নরিকে। ২ ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলার পর ম্যাচে জোকার শেষ পর্যন্ত বাজিমাত করলেন। খেলার ফল ৬-৪, ৬-৭, (৪-৭), ৬-২, ৬-৩। ম্যাচে একটিমাত্র সেটেই জয়ের মুখ দেখলেও, বাকি সেটগুলিতে জোকারই বাজিমাত করেন। ব্রিটেনের অন্যতম সেরা তারকাকে পরাজিত করার সঙ্গে সঙ্গেই জোকার ভেঙে দিলেন ফেডেরার গড়া ১৯১টি ম্যাচ জেতার রেকর্ড-ও। এই তালিকায় বর্তমানে শীর্ষে থাকা জোকারের পর দ্বিতীয় স্থানে রজার এবং তৃতীয় স্থানে রাফায়েল নাদাল (US Open)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অপর দিকে মহিলাদের প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আরিনা সাবালাঙ্কা। স্ট্রেট সেটে তিনি পরাজিত করলেন কানাডার লেইলা ফার্নান্ডেজকে। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-২)। সাবালাঙ্কার মত জয় পেলেন পেগুলাও। তিনিও জয় পান স্ট্রেট সেটে। খেলার ফল ৬-১, ৭-৫। পেগুলা পরাজিত করেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। তবে মহিলা বিভাগে সবচেয়ে বড় অঘটন হল তৃতীয় রাউন্ড থেকে রাডুকানুর পরাজয়। ব্রিটেনের এই তারকাকে স্ট্রেট সেটে পরাজিত করেন এলিনা রাইবাকিনা। খেলার ফল ১-৬, ২-৬ (US Open)।






