Ankush Hazra: অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জের, ইডির সমন অঙ্কুশকে
আরও জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Truth Of Bengal: অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই এবার আইনি জটিলতায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেতার কাছে এল ইডির সমন। হাজিরা দিতে হবে আগামী মাসে। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে টলিউড অভিনেতা অঙ্কুশকে। আরও জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।(Ankush Hazra)
সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো অঙ্কুশের (Ankush Hazra)কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিগত কিছু সময় ধরে অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই একাধিক তারকাদের তলব করা হয়েছে। বলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকা, এমনকি ক্রীড়া জগতের তারকাদেরও তলব করা হয়েছিল।
তালিকায় রয়েছেন, বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, উর্বশী রাওতেলা, ক্রীড়া জগতের হরভজন সিং, সুরেশ রায়না সহ আরো অনেকে। আর এই তালিকায় এবার জুড়লো বাংলা টলিউড ইন্ডাস্ট্রির নাম। সমন দেওয়া হল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। এখন দেখার সমন মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দেন কিনা।(Ankush Hazra)



