হাকিমিকে ফাউলের জেরে লাল কার্ড দেখা দিয়াজকে ৩ ম্যাচ নিষিদ্ধ উয়েফার
সূত্রের খবর, উয়েফা কর্তৃপক্ষ আগামী ৩ ম্যাচের জন্য লুইস দিয়াজকে সাসপেন্ড করেছে।
Truth Of Bengal: গত ৫ নভেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। সেই ম্যাচে ভিনসেন্ট কোম্পানির দল জয়ের মুখ দেখলেও তাঁর কপালে চিন্তার ভাঁজ থেকেই গেল। কেননা ওই ম্যাচে পিএসজি-র রাইট ব্যাক মরোক্কোন ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কলম্বিয়ান ফুটবলার লুইস দিয়াজ। তারপরও কপালে শান্তি নেই ভিনসেন্টের।
সূত্রের খবর, উয়েফা কর্তৃপক্ষ আগামী ৩ ম্যাচের জন্য লুইস দিয়াজকে সাসপেন্ড করেছে। এর ফলে বায়ার্নের হয়ে দিয়াজ আর্সেনাল, স্পোর্টিং সিপি এবং ইউনিয়ন সেন্ট গলিসের বিপক্ষে দিয়াজকে ছাড়াই মাঠে নামতে হবে জার্মান জায়ান্টদের। লুইসকে ছাড়া আগামী ৩ ম্যাচ বায়ার্নের কাছে বড় ধাক্কাই বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কেননা, কলম্বিয়ান স্ট্রাইকার এবার শুরু থেকেই ছন্দে ছিলেন। মাত্র ১৭ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১১টি গোল। অ্যাসিস্ট রয়েছে ৭টি। সুতরাং সেই লুইসকে ছাড়া বাকি তিন ম্যাচ বায়ার্নের কাছে খুবই ভাইটাল।
বর্তমানে বায়ার্ন মিউনিখ এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে। ১০ ম্যাচের ৯টিতে জয় এবং একটি ড্রয়ের জেরে ভিনসেন্টের দলের সংগ্রহ ২৮ পয়েন্ট। এখন দেখা যাক আগামী ২৭ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গার্নারদের মুখোমুখি হয়ে দিয়াজকে ছাড়াই বায়ার্ন ম্যাচ জিততে পারে কি না তা সময়ই বলবে।





