বায়ার্নের বিপক্ষে রিয়ালের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আনচেলত্তি
Ancelotti is not satisfied with Real's performance against Bayern

The Truth Of Bengal : উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। বিরতির পর লেরয় সানে আর হ্যারি কেইনের গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বায়ার্ন। তবে শেষ দিকে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন সমর্থকদের স্তব্ধ করে দিয়েছেন। আলিয়াঞ্জ অ্যারেনায় ড্র হওয়ায়, নিজেদের জন্য ভালো মনে করলেও দলের পারফরম্যান্সে সার্বিকভাবে খুশি নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে তাঁর মনে হয়েছে, বায়ার্নের প্রতি কোমল মনোভাব দেখানো হয়েছে।
দুই বার রিয়ালের কোচ হওয়ার মাঝে বায়ার্নেরও দায়িত্বে ছিলেন আনচেলত্তি। কিন্তু ‘কোচদের ডন’খ্যাত এই ইতালিয়ান প্রাক্তন ক্লাবকে যে বিন্দুমাত্র ছাড় দিতে চাননি, ম্যাচ শেষে সেটা তাঁর কথাতেই স্পষ্ট।আনচেলত্তি বলেন, ফলটা ভালোই। কিন্তু ম্যাচের বিভিন্ন পর্যায়ে তারা আরও ভালো করতে পারত। বায়ার্ন তাদের সেরাটা দিয়েছে, তারা পারেননি।
আগামী ম্যাচ এ তাদের উন্নতি করতে হবে। দলের খেলোয়ারদের পারফরম্যান্স নিয়ে আক্ষেপের সুর কোচ আনচেলত্তির গলায়।ম্যাচের নিয়ন্ত্রণ নিতে গিয়ে তারা বিপক্ষকে অনেক বেশি সুযোগ দিয়ে ফেলেছেন। নিচে নেমে খেলতে চাইনি, অথচ সেটাই হয়েছে।বায়ার্নের বিপক্ষে ‘নমনীয়’ ছিলেন বলে জানান রিয়াল কোচ।






