খেলা

অভিনব ঘোষণা মেক্সিকোর মহিলা প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমার

কিন্তু সেই ম্যাচে মেক্সিকোর প্রেসিডেন্ট হলেও তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমার।

Truth Of Bengal: আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬ সালের বিশ্বকাপের আসর বসলেও, ফুটবল মহারণের উদ্বোধনী ম্যাচটি হবে আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে।  কিন্তু সেই ম্যাচে মেক্সিকোর প্রেসিডেন্ট হলেও তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমার। এবং কেন ক্লদিয়া নিজের দেশে হওয়া ফুটবল ম্যাচে উপস্থিত থাকবেন না তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ক্লদিয়া সিদ্ধান্ত নেন, তিনি তাঁর প্রাপ্ত প্রিমিয়াম টিকিটটি নিজে না নিয়ে একজন তরুণী মহিলা ফুটবলপ্রেমীর হাতে তুলে দেবেন। এরপর কেন ক্লদিয়া এমন সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার এই টিকিটটি এমন একজন মহিলার হাতে তুলে দিতে চাই যিনি ফুটবল ভালবাসেন অথচ তাঁর ফুটবল ম্যাচ দেখার সামর্থ্য নেই।’

প্রসঙ্গত, গত আগস্ট মাসে বিশ্বকাপের যাবতীয় কাজ দেখভালের জন্য মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তখনই আগামী বিশ্বকাপে নিজের প্রাপ্ত টিকিট ব্যবহার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লদিয়া। এবার ক্লদিয়ার নতুন সিদ্ধান্ত উদ্বোধনী ম্যাচে তাঁর প্রাপ্ত ০০০০১ টিকিটিও তিনি তুলে দেবেন কোনও ফুটবলপ্রেমীর হাতে।

কিন্তু কিভাবে ক্লদিয়া বেছে নেবেন সেই মহিলাকে। যিনি ফুটবল ভালবাসেন। এই প্রসঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিইনি কার হাতে তুলে দেওয়া হবে উদ্বোধনী ম্যাচের টিকিট। তবে বাছাইয়ের কাজ চলছে। আশাকরি সেই ব্যক্তির সন্ধান পেতে খুব একটা অসুবিধা হবে না।’

উল্লেখ্য, ২০২৬-র আগে মেক্সিকোতে ১৯৭০ ও ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই আজতেকা স্টেডিয়ামে। আগামী বছরও তার ব্যতিক্রম হবে না। এবং এই স্টেডিয়ামই হল বিশ্বের বুকে একমাত্র স্টেডিয়াম, যখানে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।