খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সূর্য

Surya wins toss and decides to bowl against England

Truth Of Bengal: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি ইংল্যান্ড। এই ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়লেন নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং। দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।

প্রথম ম্যাচের মত এই ম্যাচেও দলের বাইরে থাকলেন পেসার মহম্মদ শামি। আগের ম্যাচে তাঁকে দলে না দেখে হতাশ হয়েছিলেন অনেকেই। এবারও শামিকে প্রথম একাদশে রাখল না টিম ম্যানেজমেন্ট। সোজা কথা শামিকে নিয়ে ধীর গতিতে এগোতে চাইছেন গৌতম গম্ভীর থেকে শুরু করে দল নির্বাচকরা।

তবে শামি শুধু একা নন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন নীতীশ আর রিঙ্কু। সূত্রের খবর দুজনেরই চোট রয়েছে। এই ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন ধ্রুব জুড়েল।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভারতীয় দল- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

Related Articles