খেলা

পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত, স্পষ্ট বার্তা সূর্যের

ভারত-পাক ম্যাচ নিয়ে সূর্যকুমার যাদব এক কথায় জানান, "অল সেট ফর সুপার ফোরস"

Truth Of Bengal: “আমরা প্রস্তুত” রবিবারের ভারত-পাক ম্যাচ নিয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ( Suryakumar Yadav)। শুক্রবার ওমানকে পরাজিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে দেন যে দলের সকলেই ম্যাচের জন্য তৈরি। পাশাপাশি, কেন তিনি ব্যাট করতে আসেননি, সেই বিষয়ে হেসে যাদব জানান যে আগামী ম্যাচগুলিতে তিনি চেষ্টা করবেন ওপরে এসে ব্যাট করার। এছাড়া নিজের সতীর্থদের প্রশংসার পাশাপাশি প্রশংসা করেন ওমানের খেলারও।

আরও পড়ুনঃ বিদেশি কর্মী নিয়োগে ১ লক্ষ ডলার কর! ট্রাম্পের নতুন নিয়মে বিপাকে ভারতীয়রা

ভারত-পাক ম্যাচ নিয়ে সূর্যকুমার যাদব এক কথায় জানান, “অল সেট ফর সুপার ফোরস”। অর্থাৎ, বড় ম্যাচের জন্য সকলে প্রস্তুত। যেহেতু তিনি ওমান ম্যাচে, সকলকে চমকে দিয়ে, নিজে ব্যাট করতে না নেমে বাকিদের আগে পাঠিয়েছেন, সেই ব্যাপারেও কথা ওঠে। তাতে তিনি হেসে জবাব দেন, “অবশ্যই আমি পরের ম্যাচ থেকে চেষ্টা করব।” এছাড়া ওমানের খেলার প্রশংসা করে তিনি বলেন, “ওমান অসাধারন ক্রিকেট খেলেছে। আমি ওদের কোচকে চিনি, সুলু স্যার। বেশ দারুন লাগছিল ওদের ব্যাট করতে দেখে।” ( Suryakumar Yadav)

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, ওমান ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে তোলে ১৮৮। সনজু স্যামসন ছাড়া দলের কোন ব্যাটসম্যান ই অর্ধশতারান করতে পারেননি। সনজু করেন ৫৬। ওমানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কালিম, ফায়জল ও রামানান্দি। ১৮৯ রান চেজ করতে নেমে ওমান ২০ ওভার শেষে করে ১৬৭। আমির কালিম করেন ৬৪ ও হামাদ মির্জা ৫১। ভারতের ৪ জন বোলার একটি করে উইকেট পান – হার্দিক, হর্ষিত, আর্শদিপ ও কুলদীপ। ২১ রানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা হন সনজু  স্যামসন। ( Suryakumar Yadav)

Related Articles