নদীয়ায় বিষক্রিয়া মিশিয়ে ফসল নষ্ট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ
Police investigating alleged poisoning of crops in Nadia
Truth Of Bengal: বিষক্রিয়া মিশিয়ে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সর্বস্বান্ত কৃষক। নদীয়ার চাপড়া বিধানসভার বাঙালঝি এলাকার ঘটনা।
চাষী ওয়াহিদুল হক মন্ডলের অভিযোগ, শনিবার সকালে তিনি যখন তার গম চাষের জমিতে ফসল দেখতে আসেন। তখন তিনি দেখতে পান প্রায় তিন বিঘে ফসল নষ্ট হয়ে রয়েছে। তার প্রাথমিক ধারণা বিষক্রিয়া মিশিয়ে এই ফসল নষ্ট করেছে দুষ্কৃতীরা।
এছাড়াও তিনি জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে এই চাষের জমি নিয়ে একটি বাগদ্বন্দ্ব তৈরি হয় এলাকারই প্রভাবশালী ব্যক্তিদের সাথে। এই ঘটনার পেছনে তাদেরই জোক সাজস রয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার এ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অন্যদিকে কৃষক ওয়াহিদুল হক মন্ডলের দাবি, তার আর্থিক ক্ষয়ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র করে এই কান্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা।






