টেস্ট ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের, দল যখন সিরিজের প্রস্তুতি নিচ্ছে তখনই এই অবসর
Klaasen's retirement from Test cricket comes as the team prepares for the series

The Truth Of Bengal: দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেলেছেন তিনি। তার পরে নিয়ে নিলেন অবসর। হেনরিখ ক্লাসেনের ভারতের বিরুদ্ধে সিরিজেও প্রথম একাদশে জায়গা হয়নি । তবে তার দল যখন সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে তখনই এই অবসর।
টেস্টে ভারতের বিপক্ষে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হেনরিখ ক্লাসেন নিলেন অবসর। কিন্তু কেন তিনি এই অবসর নিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করে না বললেও বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করেছেন অনেক রাত জেগেছেন। সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা এই দন্ড থাকলেও সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে এমনটাই উল্লেখ করেছেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি বলি তিনি উল্লেখ করেছেন। নেপথ্য কারণ বলতে তিনি বলেছেন ক্রিকেটের এই ফরম্যাটকে সবথেকে তিনি ভালবাসেন সেখান থেকেই এবার তিনি অব্যাহতি নিলেন। কেন অবসর নিয়েছেন তা তিনি উল্লেখ করেননি। তাঁর কথানুযায়ী ,মাঠের ভিতরে ও বাইরে যে লড়াইটা করেছেন তার জন্য সতীর্থ এবং কোচকে ধন্যবাদ জানাতে চেয়েছেন তিনি। টেস্ট কেরিয়ার খুব একটা সমৃদ্ধ নয় ক্লাসেনের। প্রিয় টুপি পরেই খেলা ৪ টেস্টে ক্লাসেন করেছেন ১০৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করে ২০১৯ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় ক্লাসেনের। পরে তিন বছরেরও বেশি সময় পর গত বছর ক্লাসেন কেরিয়ারের দ্বিতীয় টেস্টটি খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুটি। এই কেরিয়ারে হঠাৎ অবসর নিলেন হেনরিখ।
Free Access






