খেলা

শাহবাজ আহমেদের দুরন্ত বোলিংয়ে প্রথম ইনিংসে চাপে গুজরাট

বাংলার শেষ ব্যাটার ইষাণকে ফিরতে হল কোনও রান না করেই। শেষে পর্যন্ত প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ ২৭৯ রান।

Truth Of Bengal: শনিবার রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৪ রানে। হাতে ছিল ৩ উইকেট। প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটার হলেন সুমন্ত দাশগুপ্ত (৫৮) ও আকাশদীপ (৯)। এই অবস্থায় রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হলে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি গত শনিবারের দুই অপরাজিত ব্যাটার। সুমন্তকে থামতে হল ৬৩ রানের মাথায়। এবং অপর ব্যাটার আকাশদীপ থামলেন ২৯ রানে। শামি করলেন ৮ রান। বাংলার শেষ ব্যাটার ইষাণকে ফিরতে হল কোনও রান না করেই। শেষে পর্যন্ত প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ ২৭৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গুজরাট। নেপথ্যে বাংলার দুই বোলার মহম্মদ শামি ও আকাশদীপ। গুজরাটকে প্রথম ধাক্কাটা দেন অবশ্য শামিই। পঞ্চম ওভারেই গুজরাট ওপেনার অভিষেক দেশাইকে শূন্য রানে ফেরান তিনি। এরপর আর্য দেশাইকে ফেরান আকাশদীপ। দুই ওপেনার চট জলদি ফিরে যাওয়ায় চাপে পড়ে গুজরাট।

সেই ধাক্কা কাটতে না কাটতেই সিদ্ধার্থ (১৯), উমাং কুমার (১৮), জয়মীত (০), উরভিল প্যাটেল (১৫) ও বিশাল (৪)-র উইকেট হারিয়ে গুজরাট তখন আইসিইউতে ধুঁকতে থাকে। তবে বাংলার বোলারদের বিপক্ষে একা বুক চিতিয়ে কুম্ভ রক্ষা করতে থাকেন অধিনায়ক মানান হিংজারিয়া। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন (৪১) রানে। পাশাপাশি ৪ রানে অপরাজিত আছেন আর এক ব্যাটার চিন্তন গাজা।

বাংলার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন বোলার শাহবাজ আহমেদ। তিনি ১১.৩ ওভার হাত ঘুড়িয়ে চারটি উইকেট পোরেন। দুটি উইকেট নেন শামি। একটি উইকেট নেন আকাশদীপ। এখন দেখার তৃতীয় দিন গুজরাটকে কত তাড়াতাড়ি অলডাউন করে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কত রানের টার্গেট খাড়া করে গুজরাটকে ফের ব্যাট করতে পাঠিয়ে চাপে ফেলতে পারে।

Related Articles