
The Truth of Bengal: একের পর এক রেকর্ড করে এবার কেরিয়ারের ১২০০ তম ম্যাচ খেললেন রোনাল্ডো । কেরিয়ারের পড়ন্ত বেলায় এসেও এই মহতারকা এখনো ছুটছেন। তার পা দুটো ছুটছে গোলের জন্য। আল নাসরের জার্সিতে ম্যাচ খেললেন তিনি। আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসের ও আল রিয়াদ। এই ম্যাচ ছিল রোনাল্ডোর পেশাদার ফুটবল কেরিয়ারের ১২০০তম ম্যাচ। তাঁর ১২০০তম ম্যাচে আল নাসের জয় পেয়েছে ৪-১ ব্যবধানে। ১২০০ তম ম্যাচ খেলে রেকর্ড করার পর উচ্ছ্বসিত রোনাল্ডো। আরো ম্যাচ খেলবেন এমনটাই ভাবনা তার। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রোনাল্ডো এক হাজার তম ম্যাচ খেলতে নেমে গোল করেছিলেন। ম্যাচে জেতার পর রোনাল্ডো বলেছিলেন আরও তিনটি পয়েন্ট পেলেন ।
যারা এই ১২০০ তম ম্যাচে পৌঁছাতে সাহায্য করেছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তার জার্নিটা এখনো শেষ হয়নি বলেই উল্লেখ করেছেন রোনাল্ডো। বলের পিছনে ছুটতে গোলের জন্য খিদে তাকে আজ এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে তিনি আরও এগোতে চান আরো গোল করতে চান। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাজার তম ম্যাচ খেলার পরে ও তিনি চেষ্টা করেছেন খেলাটাকে এগিয়ে যেতে তাই আজ তিনি ১২০০ তম ম্যাচ খেললেন। আরো ম্যাচ খেলবেন আরো রেকর্ড করবেন আসলে তিনি রেকর্ড করেন রেকর্ড ভাঙার জন্য।
বারোশো তম এই ম্যাচেও রোনাল্ডো দুর্দান্ত গোল করেছে । চার গোল তাদের তরফ থেকে করা হয়েছে । রিয়াদ এদিকে গোল শোধ করতে পারেনি। রিয়াদ মাত্র এক গোল করেছে। বাকি তিন গোল রিয়াদ আর শোধ করে উঠতে পারেনি। ৩১ মিনিটে গোল করে রোনাল্ডো দলকে এগিয়ে দিয়েছিলেন তারপর আসে একের পর এক গোল। এরপর দলের দ্বিতীয় গোলেও অবদান রেখেছেন রোনাল্ডো । এরপর ৬৭ মিনিটে দলের তৃতীয় গোল করেন তালিসকা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটা তিনিই করেন। গোল করে দলকে জিতিয়ে যেমন তিনি খুশি আর পাশাপাশি খুশি এতগুলো ম্যাচ খেলতে পেরে তিনি বেশি খুশি।






