খেলা

ঘরোয়া লিগ খেলতে না চেয়ে বিদ্রোহী ক্রিকেটাররা

Rebel cricketers who don't want to play domestic league

Truth Of Bengal: আগামী বছর দ্য হান্ড্রেড ক্রিকেট লিগে বিদ্রোহের ছোঁয়া। সংবাদসংস্থা সূত্রে খবর, এই লিগে খেলবেন না বলে ইতিমধ্যেই নাকি হুঁশিয়ারি দিয়েছেন ৫০ জন ব্রিটিশ খেলোয়াড়। কারণ হিসেবে তাঁরা বলেেছেন, ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে নিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত তাঁদের।

ইসিবি-র নিয়ম অনুযায়ী কাউন্টি ক্রিকেটের সঙ্গে লাল বলের ক্রিকেট খেলার চুক্তি থাকলে খেলোয়াড়রা বিদেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পাবেন না। স্পষ্ট কথা হল কাউন্টি ক্রিকেটল চলার সময় যদি অন্য কোনও দেশের টি-টোয়েন্টি লিগ চলতে থাকে, তাহলে বিদেশের মাটিতে নয়, কাউন্টি ক্রিকেটই খেলতে হবে ইংল্যান্ড ক্রিকেটারদের।

এখানেই শেষ নয়, দ্য হান্ড্রেড চলার সময়ও একই নিয়ম প্রযোজ্য হবে ইংলিশ ক্রিকেটারদের ক্ষেত্রে। তবে ছাড় পাবেন শুধুমাত্র সাদা বলের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররাই।

দুই বোর্ডের এই সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না ব্রিটিশ ক্রিকেটাররা। তাঁদের দাবি, ইসিবি-র এই নিয়ম মানলে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিদেশের আর কোনও লিগেই অংশগ্রহণ করা হবে না। তবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সহ আরও বেশ কিছু দেশের লিগের ম্যাচ কাউন্টির সময় হলেও হতে পারে, ফলে সেই লিগগুলিতে অংশগ্রহণ করতে পারবেন না ওই চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। তবে অদ্ভুতভাবে তালিকায় রাখা হয়নি আইপিএল-কে। অর্থ্যাৎ ক্রিকেটাররা যদি মনে করেন যে কাউন্টি না খেলে আইপিএল-এ খেলবেন, তাহলে ইসিবি- ছাড়পত্র দিয়ে দেবে।

সূত্রের খবর ইসিবি-র এই সিদ্ধান্ত মানতে রাজি নন ৫০ জন ক্রিকেটার। সেই কারণে তাঁরা দ্য হান্ড্রেড লিগে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও নিতে পারেন। তবে কোন কোন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন তাঁদের নাম এখনও জানা যায়নি। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Related Articles