ভাগীরথী নদীতে ডুবে মৃত ব্যাবসায়ী! উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দপ্তর
Bhagirathi drowned in the dead businessman! Disaster Management Office to the rescue
Truth Of Bengal: ফেরিঘাটে জলে ডুবে মৃত্যু এক ছানা ব্যাবসায়ির। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে নদীয়ার শান্তিপুর কালনা নৃসিংহপুরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।
ছানা ব্যবসায়ীর দেহ উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিমকে। দ্রুততার সাথে তারা এসে অল্প কিছুক্ষণের প্রচেষ্টায় ভাগীরথী নদী থেকে ওই ছানা ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার করে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার।
এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিমের প্রত্যেক সদস্যকে জেলা পুলিশের কার্যালয়ে ডেকে বিশেষভাবে সংবর্ধনা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। তবে জেলা পুলিশের হাত থেকে সংবর্ধনা পেয়ে খুশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিমের সকল সদস্যরা।






