দীর্ঘ দুই দশক পর ম্যান-ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রাশফোর্ড
Rashford ends relationship with Man U after two decades
Bangla Jago Desk: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিশ্ব ফুটবল মহলে অজানা নয়। রেড ডেভিলসদের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিল ইংল্যান্ড ফুটবলার মার্কাস রাশফোর্ডের। মাত্র সাত বছর বয়সে রাশফোর্ড ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে এই ক্লাবে এসেছিলেন তিনি। তারপর থেকে এতদিন পর্যন্ত তিনি ছিলেন ম্যান-ইউয়ের অন্যতম ফুটবলার। ২০২৫ সালে এসে সেই সম্পর্কের ইতি টানতে চলেছেন ম্যান-ইউয়ের ঘরের ছেলে। যোগ দিতে চলেছেন অ্যাস্টন ভিলায়।
প্রসঙ্গত, স্যার এরিক টেন হ্যাগ ম্যাঞ্চস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর এখন কোচের সিটে বসেছেন রুবেন আমোরিন। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার ম্যান-ইউয়ের জার্সি গায়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি রাশফোর্ড। তারফলেই লোনে পুরনো ক্লাব ছেড়ে নতুন ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দিলেন রাশফোর্ড। ম্যান-ইউয়ের জার্সি গায়ে সিনিয়র দলে তিনি খেলেছেন মোট নয় মরশুম। তার মধ্যে ২৪৬টি ম্যাচে ১৩৮টি গোলও রয়েছে তাঁর। এই ক্লাবের হয়েই পাঁচটি খেতাব জয় করারও নজির রয়েছে রাশফোর্ডের দখলে।
নতুন ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে রাশফোর্ড জানান, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার পুরনো ক্লাব ম্যান-ইউ ও নতুন ক্লাব অ্যাস্টন ভিলাকে। কেননা এত সুন্দরভাবে তারা নিজেদের মধ্যে চুক্তিটি সম্পন্ন করেছেন। পাশাপাশি আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। কেননা শুধু অ্যাস্টন ভিলাই নয়, আমার সঙ্গে অন্যান্য ক্লাবও যোগাযোগ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই অ্যাস্টন ভিলাতেই খেলব।’ পাশাপাশি রাশফোর্ড আরও বলেন, ‘আমি শুধু ফুটবলই খেলতে চাই। অ্যাস্টন ভিলাতে যোগ দিয়ে এখন তাদের হয়ে নিজের সেরাটা দেওয়াই এখন আমার মূল লক্ষ্য।’






