ফাঁকা ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কুলি
Coolie arrested for allegedly raping woman on empty train

Truth Of Bengal: বান্দ্রা স্টেশনে ফাঁকা ট্রেনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্ত এক কুলিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। এই ঘটনায় রাতের ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক মাঝবয়সি মহিলা বান্দ্রা স্টেশনে নামার পর অন্য একটি ট্রেনে উঠেছিলেন। সেই সময় ট্রেনটিতে একমাত্র উপস্থিত ছিলেন এক কুলি। অভিযোগ, একা পেয়ে ওই কুলি মহিলার উপর চড়াও হয় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিতা বান্দ্রার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই অভিযুক্ত কুলিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। নির্যাতিতা কেন এত রাতে ফাঁকা ট্রেনে উঠেছিলেন এবং তাঁর সঙ্গে কেউ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।






