রাজ্যের খবর

দত্তপুকুরে উদ্ধার যুবকের গলাকাটা দেহ, তদন্তে পুলিশ

Body of young man found with throat slit in Dattapukur, police investigating

Truth Of Bengal: সাতসকালে দত্তপুকুরে উদ্ধার গলাকাটা এক যুবকের মৃতদেহ। ঘটনাস্থল থেকে চিপসের প্যাকেট সহ রক্তমাখা মদের গ্লাসও উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালের দিকে বারাসাতের অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রামের মালিয়াকুর বাজিৎ পুরের এক কৃষি জমি থেকে এই গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির আনুমানিক বয়স চল্লিশ হবে। দেহ উদ্ধার কালে যুবকের গলাকাটা, লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাঁধা অবস্থায় ছিল। দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টাও করা হয়েছে বলে অনুমান। দেহ পাওয়া গেলেও মৃতের মাথা এখনও পাওয়া যায়নি। তা খুঁজতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দত্তপুকুর পুলিশ।

ঘটনাস্থল থেকে চিপসের প্যাকেট সহ রক্তমাখা মদের গ্লাসও উদ্ধারে পুলিশের অনুমান, সেখানে খুন করার আগে মদের আসর বসেছিল। প্রশ্ন উঠছে, এই নৃশংস খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে? কেনই বা এত নৃশংস ভাবে ওই যুবককে খুন করা হল। তবে কোন একজন মানুষের পক্ষে এই কাজ সম্ভব নয় বলে মনে করছে তদন্তকারী হল। গ্রামবাসীরা এই ভয়ঙ্কর ঘটনায় অবাক।

Related Articles