পুলওয়ামা-কাণ্ডে নিহত সেনার ছেলে রাহুল এবার সুযোগ পেলেন হরিয়ানা দলে
Truth Of Bengal: ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি। ভারতবর্ষের ইতিহাসে আরও একটা কালো দিন। যেদিন এক নৃশংস জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠেছিল ভূ-স্বর্গ। ৪০ জন সিআরপিএফ জওয়ানের রক্তে সেদিন ভেসেছিল শান্ত ঝিলমের জলও। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ঘটেছিল এই বিভৎস জঙ্গি হামলা। সেদিনের সেই ঘটনায় নিহত হয়েছিলেন হরিয়ানার বিজয় সোরেং। এবার তাঁর পুত্র রাহুলকে দেখা যাবে অনুর্ধ্ব-১৯ হরিয়ানা দলের হয়ে ক্রিকেট খেলতে। বাবার মৃত্যুর পর রাহুল হাতে তুলে নিয়েছিলেন ক্রিকেট ব্যাট। স্বপ্ন দেখেছিলেন বড় ক্রিকেটার হওয়ার। পাশে পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সিং সেহয়াগকে (Rahul Soren)।
আরও পড়ুন: স্যার ব্র্যাডম্যানের পর তালিকায় দ্বিতীয় যশস্বী
এবার অবশেষে রাহুলের সেই স্বপ্ন কিছুটা হলেও সফল হতে চলেছে। রাহুল এবার সুযোগ পেয়েছেন তাঁর নিজের রাজ্য হরিয়ানার অনুর্ধ্ব-১৯ দলে। এই খবর পাওয়ার পরই রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন বীরু। ২০১৯ সাল থেকে সেহয়াগ ইন্টারন্যাশানাল স্কুলে বিনা খরচেই পড়াশোনা করছেন রাহুল। পাশাপাশি সমানতালে চলে ক্রিকেট প্রশিক্ষণও। সেখান থেকেই এবার রাহুল হরিয়ানা দলে। ফলে স্বভাবতই খুশি তিনি। (Rahul Soren)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সোশ্যাল মিডিয়ায় রাহুলকে শুভেচ্ছা জানিয়ে বীরু লেখেন, ‘হরিয়ানার অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন জানাই। ওর বাবা দেশর জন্য নিজের মূল্যবান জীবন বলিদান দিয়েছেন। সেইকারণে পিতৃহারা রাহুলের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’ শুধু সেহয়াগ একাই নন, রাহুলের হরিয়ানার অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ায় অভিভূত নেটিজেনরাও। বীরুর পাশাপাশি রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরাও। (Rahul Soren)






