প্রিমিয়ার লিগ: চেলসির দাপটে দাগ টানলো ম্যানইউ
তবে পঞ্চম মিনিটে লাল-কার্ড দেখানো হয় তাদের গোলরক্ষক সানচেজকে।
Truth Of Bengal: চলতি প্রিমিয়ার লিগে চেলসির দাপটে দাগ টানলো ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি টুর্নামেন্টে এই প্রথম ম্যাচে পরাজিত হলো তারা। অন্যদিকে, গত ম্যাচে হারার পর জয় পেয়ে চাঙ্গা হলো ম্যানইউ। ম্যাচের ফলাফল ২-১। দুই দলের ফুটবলারদেরই ‘লাল-কার্ড’ দেখানো হয়। এদিন আক্রমণ বেশি করেছে চেলসি, তবে সুযোগ কাজে লাগিয়েছে ম্যানইউ। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের শেষের দিকে চেলসি গোল করলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি।(United Victory)
আরও পড়ুনঃ মহালয়ায় মুখ্যমন্ত্রীর আগমনি গান প্রকাশ, দেখুন ভিডিয়ো
শনিবার ম্যাচটি খেলা হয় ‘ম্যানচেস্টার ইউনাইটেড’এর হোম গ্রাউন্ড ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। গত ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। বলা ভালো, ‘প্রেস্টিজ ফাইট’ ছিল। তবে শুরু থেকে আক্রমণ করা চালু করে চেলসি। তবে পঞ্চম মিনিটে লাল-কার্ড দেখানো হয় তাদের গোলরক্ষক সানচেজকে। ১৪ মিনিটে গোল করে ম্যানচেস্টারকে এগিয়ে দেন ফার্নান্ডেজ। সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় চেলসি। কিন্তু তা কাজে আসেনি ৩৭ মিনিটের মাথায় ম্যানইউর হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যাসামেরো। কিন্তু ম্যাচে আরও নাটকীয় মোড় আসে যখন প্রথমার্ধের একদম শেষের দিকে লাল-কার্ড দেখানো হয় গোলদাতা ক্যাসামেরোকে। প্রথমার্ধ ম্যানচেস্টার শেষ করে ২-০ ফলাফলে।(United Victory)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে চেলসি। ডিফেন্সের উপর ভর করে কোনরকমে তা ঠেকাতে থাকে ম্যানচেস্টার। তবে শেষ পর্যন্ত ৮০ মিনিটে খাতা খুলতে সফল হয় চেলসি। তবে তারপরও আক্রমণ জারি রাখে তারা। লাগাতার তারা ভেদ করার চেষ্টা করতে থাকে ম্যানইউর রক্ষণভাগকে। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা কামব্যাক করতে পারেনি। একাধিক ‘ক্লোজড চান্স’ মিস হয় তাদের দ্বারা। শেষ পর্যন্ত ২-১ ফলাফলে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন ম্যানচেস্টারের ফুটবলাররা। তবে চেলসির লড়াইকে সম্মান জানিয়েছেন সকলে।(United Victory)


