নৃশংস! ১৭৫ কিমি পথ পেরিয়ে এসে জনসমক্ষে স্ত্রীর গলা কাটল স্বামী
এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ওড়িশার বালেশ্বর। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
Truth Of Bengal: প্রকাশ্যে নৃশংস ঘটনা! এক ব্যক্তি তার কাছ থেকে সরে আসা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে জনসমক্ষে কেটে দিল তাঁর গলা। এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ওড়িশার বালেশ্বর। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ओडिशा के बालासोर टाउन पुलिस सीमा के अंतर्गत पठान मोहल्ला में गुरुवार को हुई तीखी बहस के बाद एक व्यक्ति ने दिनदहाड़े अपनी पत्नी का गला रेत दिया। कटक के बख्शी बाजार निवासी शेख अमजद नामक आरोपी अपनी पत्नी से मिलने आया था। शादी में झगड़े के चलते पत्नी बालासोर में उससे अलग रह रही थी।… pic.twitter.com/JMVFUqyPqm
— Tanseem Haider तनसीम हैदर (@TanseemHaider) September 20, 2025
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শেখ আমজাদ। সে কটক থেকে প্রায় ১৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে বালেশ্বরে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, দাম্পত্য কলহের কারণে তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন।
পুলিশ জানিয়েছে, তীব্র বাদানুবাদের সময় হঠাৎই আমজাদ একটি ছুরি বের করে জনসমক্ষে তার স্ত্রীর গলা কেটে দেয়। এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনাটি এক পথচারীর ফোনে ধরা পড়ে এবং সেই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফুটেজে দেখা যাচ্ছে, আমজাদ ওই মহিলার সঙ্গে কথা বলছে, মাঝে মাঝে তার মুখ ধরছে এবং তাকে রাস্তার পাশে টেনে নিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই সে তার চুল ধরে টেনে ধরে। আশপাশের মানুষ আতঙ্কে চিৎকার করতে থাকে।
স্থানীয়রা দ্রুততার সঙ্গে আক্রান্তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হলেও, আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
আক্রমণের পর পথচারীরা আমজাদকে ধরে ফেলে এবং তাকে পালাতে বাধা দেয়। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।






