প্রভুসিমরনের শতরান, সঙ্গে শ্রেয়স-পরাগের দুরন্ত ব্যাটিংয়ে জয় ভারতীয় ‘এ’ দলের
সেই সিরিজ শুরু হওয়ার আগেই কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের ২২ গজে তৃতীয় একদিনের ম্যাচেও ভারতীয় ‘এ’ দলের কাছে পর্যুদস্ত হল অস্ট্রেলিয়া ‘এ’ দল।
Truth Of Bengal: আর মাত্র কিছুদিন বাকি। তারপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাটিতে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শুভমন-রোহিতরা। সেই সিরিজ শুরু হওয়ার আগেই কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের ২২ গজে তৃতীয় একদিনের ম্যাচেও ভারতীয় ‘এ’ দলের কাছে পর্যুদস্ত হল অস্ট্রেলিয়া ‘এ’ দল। ম্যাচ জিতে শ্রেয়স-পরাগরা এগিয়ে রইলেন ২-১ ব্যবধানে। ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত শতরান করলেন পঞ্জাবের তরুণ ক্রিকেটার প্রভুসিমরন সিং। তাঁর সঙ্গে ব্যাট হাতে রান পেলেন শ্রেয়স ও রিয়ান। তাঁদের সংগ্রহ ৬২ রান।(India Victory)
তৃতীয় ম্যাচের প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সংগ্রহ ৩১৬ রান। ৪৯.১ ওভারে এই রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং উপহার দেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁর সংগ্রহ ৮৯ রান। ৭৫ বল খেলে এই রান করেন তিনি। স্কটের পর অবশ্য আরও এক ব্যাটার লিয়াম স্কটও দুরন্ত ব্যাটিং করেন লিয়াম স্কট। তাঁর সংগ্রহ ৭৩ রান। ৬৪ বল খেলেই সপ্তম উইকেটে জুটি বেঁধেই সর্বোচ্চ ১৫২ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া।(India Victory)
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ‘এ’ দলের শুরুটা খারাপ হয়নি। ৩ উইকেট হারিয়েও ৩৫ ওভারে ২৬২ রান করে ভারত। কিন্তু এরপরই মেন-ইন-ব্লুজদের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামে। স্কোরবোর্ডে মাত্র ৩৯ রান যোগ করতেই আট উইকেট হারিয়ে ফেলে ভারতীয় ‘এ’ দল। কিন্তু তবুও শেষ পর্যন্ত তাদের জয় আটকাল না। শেষ বেলায় বিপরাজ নিগম ও অর্শদীপ সিং ভারতের জয় নিশ্চিত করে দেন। বিপরাজ ২৪ ও অর্শদীপ ৭ রানে অপরাজিত থাকেন। (India Victory)
এদিকে প্রভুসিমরন, শ্রেয়স ও রিয়ানরা রান পেলেও ব্যর্থ হলেন সদ্য এশিয়া কাপে দুরন্ত খেলা অভিষেক শর্মা ও তিলক ভার্মা। অভিষেক ২২ রান করলেও, তিলক করেন মাত্র ৩ রান।


