খেলা

Omarzai Feat: লোয়ার অর্ডারে ব্যাট করা কঠিন, ম্যাচের সেরা হয়ে জানান ওমারজাই

omarzai-feat Afghanistan’s explosive Asia Cup opener: Omarzai’s record-fast T20I fifty and vital all-round performance lead to 94-run win over Hong Kong.

Truth Of Bengal: এক বড় জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করল রাশিদ খান নেতৃত্বাধীন আফগানিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা পরাজিত করল হংকংকে। ৯৪ রানে ম্যাচ নিজেদের নামে করে তারা(Omarzai Feat)। তবে এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন দলের তরুণ তারকা আজমাতুল্লাহ ওমারজাই। ২১ বলে ৫৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি এবং কঠিন পরিস্থিতি দলকে তুলেছেন। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান নিজের ইনিংস প্রসঙ্গে।

[আরও পড়ুনঃ Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান, বিভিন্ন দফতরের আধিকারিকদের ধমক দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া]

ওমারজাই বলেন, “লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা খুব শক্ত। তবে সবটাই বিশ্বাসের উপর। অধিনায়ক ও কোচের আমার উপর বিশ্বাস ছিল(Omarzai Feat)। সোজা খেলার চেষ্টা করছিলাম।” সেদিকুল্লাহ অটলের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওকে বলেছিলাম যে ১৬ ওভারের পর আমরা বাউন্ডারি হাঁকানোর শুরু করব। যখন বল হাতে পাই, তখন নিজেকে একজন বোলার মনে হয়। আবার যখন ব্যাট করার সুযোগ পাই, তখন নিজেকে একজন ব্যাটার মনে হয়।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে তারা করে ৬ উইকেটে ১৮৮। সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন সেদিকুল্লাহ অটল(Omarzai Feat)। এছাড়া আজমাতুল্লাহ ওমারজাই করেন ৫৩। হংকংয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আয়ুশ শুক্লা ও কিঞ্চিৎ শাহ এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন আতিক ইকবাল ও এহসান খান। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে হংকং করে ৯ উইকেটে ৯৪। আফগানিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। এছাড়া একটি করে উইকেট নিজেদের নামে করেন রাশিদ খান, নুর আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই।

Related Articles