বিনোদন
Trending

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন শাহরুখ

Shahrukh gave a flat worth 40 crores to Anant Ambani and Radhika Merchant

The Truth Of Bengal: ১২ই জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়েছেন।বছরখানেকেরও বেশি সময় ধরে এই বিয়ের প্রস্তুতিপর্ব চলেছে। বিয়ের জাঁকজমক এবং বৈভব দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। বিয়েতে উপস্থিত ছিলেন দেশ থেকে বিদেশের বহু তারকারা। সিনেমা, ক্রিকেট, রাজনীতি থেকে শুরু করে হলেউড, কে ছিলেন না সেই বিয়েতে আমন্ত্রিত? উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার বিয়েতে বসেছিল চাঁদের হাট। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ-সলমন-প্রিয়াঙ্কা-দীপিকা কে ছিলেন না বিয়ের অনুষ্ঠানে।ছিলেন কিম কার্দাশিয়ান, জন সিনার মতো হলিউড তারকারাও। ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রেসিডেন্ট বরিস জনসন, টনি ব্লেয়ার থেকে মাহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিয়েতে কী উপহার পেলেন নবদম্পতি? শুনলে চোখ কপালে উঠে যাবে। জানা গিয়েছে, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি উপহার দিয়েছেন ৬৪০ কোটির এক বিরাট প্রাসাদোপম বাড়ি।

সেই বাড়িতে রয়েছে দশটা বেডরুম এবং একটি প্রাইভেট বিচ। এছাড়াও বাবা মায়ের থেকে অনন্ত পেয়েছেন ৫.৪২ টাকার একটি বেন্টলি গাড়ি। রাধিকা পেয়েছেন ২১.৭ কোটি টাকার একটি কার্টিয়ার ব্রুচ এবং ১০৮ কোটি টাকার একটি ডায়মন্ড চোকার। এদিন নব্দদম্পতিকে  দুটি বড় আকারের প্যাকেটে উপহার দেন নমো। তার একটিতে রূপোর থালায় সাজানো দেব-দেবীর ছবি ছিল। তবে অন্য প্যাকেটটিতে কী ছিল তা জানা যায়নি।একটি রিপোর্ট থকে জানা যায়, শাহারুখ খান অনন্ত আম্বানি এবং রাধিকা  মার্চেন্টকে একটি ৪০কোটির ফ্ল্যাট দিয়েছেন। ফ্লাটটি ফ্রান্সে অবস্থিত।

Related Articles