খেলা

Lionel Messi: দর্শকসারিতে মেসি, গোলশূন্য ড্রয়ে হতাশ ইন্টার মায়ামি

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি-র ম্যাচ গোলশূন্য হয়ে শেষ হয়।

Truth of Bengal: গ্যালারিতে বসে লিওনেল মেসি (Lionel Messi) ও সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া রদ্রিগো দে পল। দুই আর্জেন্টাইনের হাসিমুখে উপস্থিতি স্টেডিয়ামে এনে দিয়েছিল বাড়তি উত্তেজনা। কিন্তু মাঠের খেলা তেমন আনন্দ দিতে পারেনি সমর্থকদের। মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞায় আগেই উত্তেজনা ছিল তুঙ্গে, তার ওপর গোলশূন্য ড্র। চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি-র ম্যাচ গোলশূন্য হয়ে শেষ হয়। তবে ম্যাচের ফলাফলের থেকেও বেশি আলোচিত হয়েছে লিওনেল মেসির অনুপস্থিতি।

[আরও পড়ুনঃ Bengal BJP: ছাব্বিশের আগে বেআব্রু, বিজেপির গোষ্ঠী বিশৃঙ্খলা]

আর্জেন্টাইন তারকা মেসি ও তাঁর সতীর্থ জর্দি আলবা-কে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত করে মেজর লিগ সকার। সেই সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর’ বলে কটাক্ষ করেছেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস। তাঁর দাবি, এই শাস্তির ফলে মেসি অত্যন্ত হতাশ। ম্যাচে উপস্থিত ছিলেন মেসি, তবে দর্শকসারির বসেছিলেন তিনি। দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘ আমরা এমএলএস-কে আগেই জানিয়েছিলাম যে মেসির শরীর ক্লান্ত। তা সত্ত্বেও তাঁকে নির্বাসিত করা হয়েছে।’  দুই দলই এই ম্যাচে নামার আগে আগের সাতটি ম্যাচের মধ্যে ছ’টি জিতেছিল। গত বুধবারেই ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল সিনসিনাটি। বর্তমানে সিনসিনাটি ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আর ইন্টার মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাপোর্টার্স শিল্ডের দৌড়ে। ম্যাচের শেষ দিকে নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন সিনসিনাটির ডিফেন্ডার মাইলস রবিনসন ইভানদারের ফ্রি-কিকে গোল করেন, তবে রেফারি সেটি ফাউলের কারণে বাতিল করে দেন।(Lionel Messi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ইন্টার মায়ামির অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ একাধিক সুযোগ তৈরি করেন। ম্যাচের শুরুতেই তাঁর পাসে ফাফা পিকল্ট হেড নেন, তবে গোলরক্ষক রোমান সেলেন্তানো চমৎকার সেভ করেন। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় মায়ামির নতুন মিডফিল্ডার রোদ্রিগো দে পল-কে। আর্জেন্টিনার জাতীয় দলের মেসির ঘনিষ্ঠ বন্ধু দে পল চেজ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি আমার সবটুকু উজাড় করে দেব ইন্টার মায়ামির জন্য।‘  কিন্তু গোল শূন্য হয়ে শেষ হয় ম্যাচ। (Lionel Messi)

Related Articles