রাজ্যের খবর

Pilgrimage Walk: ঝুড়িতে সন্তান নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরের পথে বাবা

A grateful father in Jalpaiguri carried his son and daughter— who both rode in baskets on his shoulders—on foot to Jalpesh Temple after his son was cured of illness.

Truth Of Bengal: জলপাইগুড়ি: ছেলে এবং মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে রওনা দিয়েছে বাবা। রবিবার এমনই এক দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে(Pilgrimage Walk)। জানা গেছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বগড়িবাড়ির বাসিন্দা সুজন মন্ডল। সুজনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু জন্মের পর থেকেই বিরল রোগে আক্রান্ত হয়েছিল ছেলে। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও রোগ সারেনি।

[আরও পড়ুনঃ Arms Smuggling: পাক গুপ্তচর ISI সংস্থার মদত, অস্ত্র পাচারের ছক ভেস্তে পাঁচজনকে গ্রেফতার]

সুজনের দাবি পরবর্তীতে জল্পেশ মন্দিরের শিবের কাছে মানত করলে জটিল সেই রোগ সেরে যায়। আর তাই মনস্কামনা পূরণ হতেই কাঁধে করে ছেলে এবং মেয়েকে নিয়ে পায়ে হেঁটে শৈব তীর্থ জল্পেশ মন্দিরে যাচ্ছেন পুজো দিতে(Pilgrimage Walk)। রবিবার সকালে মা, স্ত্রী এবং দুই সন্তান নিয়ে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুজন। একদিকে ছেলে অন্য দিকে মেয়েকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পথে বিভিন্ন জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে রাস্তায় অনেকে তাদের দেখছেন। অনেকে আবার ঠান্ডা পানীয় জল, ফল তাদের খাওয়ার জন্য তুলে দিচ্ছেন। বিশ্রাম নেওয়ার সময় সুজন বলেন সন্তানদের জন্য জল্পেশ মন্দিরের শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম(Pilgrimage Walk)।ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করেছে।সেই জন্যই এভাবে ছেলে এবং মেয়েকে ঝুড়িতে বসিয়ে জল্পেশ মন্দিরে শিব ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি। উল্লেখ্য উত্তর পূর্ব ভারতের শৈব তীর্থ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে প্রতিবছর শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থী আসেন। বিশেষত রবিবার এবং সোমবারে ভিড় উপচে পড়ে।