লিগ ১: ঘুরে দাঁড়ালো লিওন, ঘরের মাঠে জয় অ্যাঞ্জার্সদের বিরুদ্ধে
অ্যাঞ্জার্সের কাছেও সুযোগ আসে শুরুতে লিড নেওয়ার। কিন্তু লিওনের জালে বল জড়াতে পারেনি তারা।
Truth Of Bengal: ‘লিগ ১’ টুর্নামেন্টে দাপট অব্যাহত লিওনের (Lyon victory)। গত ম্যাচে ধাক্কা খাওয়ার পর শনিবার ঘুরে দাঁড়ালো তারা। শনিবার নিজেরদের ঘরের মাঠে তারা পরাজিত করল অ্যাঞ্জার্সদের। ম্যাচের ফলাফল ১-০। তবে এই জয় পেলেও একাধিক সুযোগ মিস করেছে তারা। জয়ের ব্যবধান আরো বেশি হতে পারতো, যদি সুযোগগুলি হাতছাড়া না হতো। একই জিনিস প্রযোজ্য অ্যাঞ্জার্সের ক্ষেত্রেও। তাদের কাছেও সুযোগ এসেছিল ম্যাচে ঘুরে দাঁড়ানোর, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি তারা।
আরও পড়ুনঃ বিদেশি কর্মী নিয়োগে ১ লক্ষ ডলার কর! ট্রাম্পের নতুন নিয়মে বিপাকে ভারতীয়রা
শনিবার ম্যাচটি খেলা হয় লিওনের ঘরের মাঠ গ্রৌপামা স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে লিওন। তাদের অ্যাটাকিং ফুটবলের সামনে বেশ হিমশিম খেতে দেখা গিয়েছে অ্যাঞ্জার্সের রক্ষণভাগকে। যদিও কোনমতে সেই আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিল তারা। তবে অ্যাঞ্জার্সের কাছেও সুযোগ আসে শুরুতে লিড নেওয়ার। কিন্তু লিওনের জালে বল জড়াতে পারেনি তারা। কাছাকাছি এসেও সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। (Lyon victory)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
দ্বিতীয়ার্ধেও চিত্রতে কোনও পরিবর্তন হয়নি। আবারও একইভাবে আক্রমণের পর আক্রমণ করতে শুরু করে লিওন, যা কোনভাবে ঠেকিয়ে যাচ্ছিল অ্যাঞ্জার্স। তবে ৬৫ মিনিটে সুযোগ কাজে লাগায় লিওন। গোল করে দলকে এগিয়ে দেন টেসমান। এরপরও অ্যাটাকিং ফুটবল জারি রাখে তারা। তবে হাতেগোনা কয়েকটি আক্রমণ আসে অ্যাঞ্জার্স বাহিনীর তরফ থেকেও। কিন্তু তারা গোল করতে পারেনি। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তারা। কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। অবশেষে ১-০ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন লিওনের ফুটবলাররা। প্রসঙ্গত, এই ম্যাচের পর লিওন রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এবং অ্যাঞ্জার্স দ্বাদশ স্থানে। শীর্ষে রয়েছে পিএসজি। (Lyon victory)


