খেলা

লাস্ট মিনিট থ্রিলার, শেষ মুহূর্তে গোল করে পরাজয় বাঁচালো এস্প্যানিওল

ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই ভ্যালেন্সিয়ার ডিফেন্সকে চাপে ফেলতে শুরু করে এস্প্যানিওল।

Truth Of Bengal: এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হলো গোটা আরসিডিই স্টেডিয়াম। নিজেদের হোম গ্রাউন্ডে মুখ বাঁচালো এস্প্যানিওল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তারা ড্র করল ২-২ গোলে। দুবার গোল খেয়ে দুবার গোলশোধ করেছে তারা। এস্প্যানিওলের সমতা ফেরানো গোলটি আসে ফাইনাল উইসেল বাজার কয়েক মিনিট আগে। যেভাবে দুই দল পারফর্ম করেছে ম্যাচে, তার প্রশংসা করেছে ফুটবলপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞ, সকলেই।(Football Draw)

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কুয়োয় পড়ে হস্তিশাবক, বনদফতরের সহায়তায় উদ্ধার

ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই ভ্যালেন্সিয়ার ডিফেন্সকে চাপে ফেলতে শুরু করে এস্প্যানিওল। একাধিকবার তারা এগোতে থাকে অতিথিদের পেনাল্টি বক্স পর্যন্ত। কোনরকমে ভ্যালেন্সিয়া সেই আক্রমণ ঠেকাচ্ছিল। কিন্তু পাল্টা ভ্যালেন্সিয়ার থেকেই আসে প্রথম গোল। ১৫ মিনিটে গোল করে দলের হয়ে খাতা খোলেন গ্রোয়েনভেল্ড। এরপর ঘুরে দাঁড়ানোর জন্য আক্রমণের মাত্রা দ্বিগুণ করে দেয় এস্প্যানিওল। কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধে তারা সমতা ফেরাতে পারেনি। প্রথমার্ধ শেষে তারা পিছিয়ে থাকে ০-১ গোলে।(Football Draw)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

দ্বিতীয়ার্ধেও একই চিত্র ধরা পড়ে। আবারো অ্যাটাকিং ফুটবল চালু করে এস্প্যানিওল। অবশেষে ৫৯ মিনিটে তারা ম্যাচে ফিরে আসে ক্যাব্রেরার গোলে। তবে ফের এগিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগেনি ভ্যালেন্সিয়ার। ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডুরো। সুতরাং ফের চাপে পড়ে এস্প্যানিওল। ইকুলাইজারের লক্ষ্যে তাদের আক্রমণ জারি থাকে। একাধিক সুযোগ তৈরি হয়। তবে কাছাকাছি গিয়েও তারা সেগুলিকে গোলে পরিণত করতে পারেনি। অবশেষে ৯০ মিনিট পার করে অতিরিক্ত সময়ে গোল পায় তারা। পুয়াডোর গোলে ফের ঘুরে দাঁড়ায় এস্প্যানিওল। অবশেষে ম্যাচ শেষ হয় ২-২ স্কোরলাইনে।(Football Draw)